Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

ওবামার নিরাপত্তায় বিমানভর্তি সরঞ্জাম যাচছে ভারতে

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: October 28, 2010 | 11:21 PM

ই উএসএনি উজ  ডেস্ক:
ভারত সফরের জন্য তল্পিতল্পা গোছাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার সফর নির্বিঘ্ন করতে চলছে ব্যাপক প্রস্তুতি। যুক্তরাষ্ট্র থেকে বিমানে করে আনা হচ্ছে টনে টনে সরঞ্জাম। তিন দিনের সফরে আগামী ৯ নভেম্বর মুম্বাই পেঁৗছবেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট। এর আগে অন্তত ১৫টি ফ্লাইটে আনা হচ্ছে হেলিকপ্টার, সাঁজোয়া যান, গাড়ি এবং যোগাযোগের অত্যাধুনিক সরঞ্জাম। দু’দিনে মার্কিন বিমানবাহিনীর দুটি বিমান বিভিন্ন সরঞ্জাম নিয়ে মুম্বাইয়ে অবতরণ করেছে। এসব বিমানে আসছেন কর্মকর্তারাও। ভারতীয় কর্তৃপক্ষও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হন্তদন্ত হচ্ছে।
ওবামাকে বহনকারী বিমান ৯ নভেম্বর মুম্বাইয়ে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। মুম্বাইয়ে তিনি থাকবেন তাজমহল প্যালেস অ্যান্ড টাওয়ার হোটেলে। ওবামা তাজমহল হোটেলে উঠে সন্ত্রাসবিরোধী বিবৃতি দেবেন। এ হোটেলে ২০০৮ সালের নভেম্বরে সন্ত্রাসী হামলা হয়েছিল। তিনি হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়া ওবামা মুম্বাইয়ে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে দিপাবলী উৎসবে অংশ নেবেন। ফার্স্ট লেডি মিশেলও এ অনুষ্ঠানে থাকবেন। মুম্বাইয়ে ভারতীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে ওবামার বৈঠক হবে। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয় গুরুত্ব পাবে। মুম্বাই থেকে ওবামা দিলি্ল যাবেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তার বৈঠক হবে। মার্কিন প্রেসিডেন্ট ভারতের পার্লামেন্টে ভাষণ দেবেন। খবর এএফপি, পিটিআই অনলাইনের।
ওবামার এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং অর্থনৈতিকভাবে দুই দেশই লাভবান হবে বলে আশা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র বিষয়ক আন্ডার সেক্রেটারি বিল বার্নস গতকাল ওয়াশিংটনে বলেন, বিশ্ব অঙ্গনে ভারতের উত্থান, শক্তি বৃদ্ধি এবং অর্থনৈতিক অগ্রগতি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের অনুকূল। ওয়াশিংটনে হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, ভারতসহ এ অঞ্চলের অর্থনীতি দ্রুত বিকশিত হচ্ছে। প্রেসিডেন্ট ওবামার সফরে এশিয়া বিশেষ করে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে গুরুত্ব পাবে। যুক্তরাষ্ট্রের রফতানি বাড়ানো এবং যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগ ও কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হবে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV