নিউইয়র্কে ফ্রিডম টাওয়ারে ঘুমিয়ে পড়ার ঘটনায় বাংলাদেশি নিরাপত্তাকর্মী বরখাস্ত
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে ম্যানহাটানে ফ্রিডম টাওয়ারে বাংলাদেশি এক নিরাপত্তাকর্মীর্কে বরখাস্ত করা হয়েছে। ফ্রিডম টাওয়ারে আবুল বাশার নামে ওই বাংলাদেশি নিরাপত্তা কর্মীর ঘুমিয়ে পড়ার ঘটনায় ভীতির সৃষ্টি হয়েছে ওই এলাকায়। কাজে অবহেলার দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। সংশ্লিষ্টরা আশংকা করছেন, নিরাপত্তাকর্মীরা এভাবে ঘুমিয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা বা সন্ত্রাসী গোষ্ঠীর নাশকতা সৃষ্টি সহজ হবে। ১/১১-এর সন্ত্রাসী হামলায় বিধ্বস্ত টুইন টাওয়ারের জায়গায় নির্মিত ফ্রিডম টাওয়ারকে নিউইয়র্কের সবচেয়ে স্পর্শকাতর জায়গা হিসেবে বিবেচনা করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ম্যানহাটনে পারমানবিক সন্ত্রাসী হামলার আশংকার কথা বলার একদিন পর নিরাপত্তা ব্যবস্থায় এমন গলদ ধরা পড়ল।
জানা গেছে, ফ্রিডম টাওয়ারের ১০৪ তলায় যেখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেখানে একেবারে প্রথম ধাপে নিয়োজিত ছিলেন পয়ষট্টি বছর বয়সী অর্ধ অন্ধ আবুল বাশার। কাজের ফাঁকে তিনি চেয়ারে ঘুমিয়ে পড়েন। নিউইয়র্ক পোস্টের ছবিতে দেখা যায়, চেয়ারে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছেন বাশার। এ ঘটনায় তাকে বরখাস্ত করা হয়েছে। নিউইয়র্ক পোস্টের রিপোর্টে আবুল বাশারকে বাংলাদেশি অভিবাসী হিসেবে উল্লেখ করা হয়েছে।
আবুল বাশার জানান, তিনি চোখে কম দেখেন। সব কিছু তার কাছে ঝাপসা মনে হয়। সিড়িতে কেউ যখন উঠানামা করে তিনি চিনতে পারেন না। লবিতে একটু দূরের কিছুও তিনি দেখতে পান না বলে জানান।
শারীরিক প্রতিবন্ধী হিসেবেই আবুল বাশার এই চাকরিটি পেয়েছিলেন বলে জানা গেছে। তবে এমন অর্ধ অন্ধ একজন ব্যক্তিকে ফ্রিডম টাওয়ারের নিরাপত্তায় কেন নিয়োজিত করা হলো এটাই এখন খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!