Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

প্রেমের সৌধ তাজমহল দেখা হবে না বারাক ওবামার

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: October 28, 2010 | 11:32 PM

পরিতোষ পাল, ভারত থেকে: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্ত্রী মিশেলকে সঙ্গে নিয়ে ভারত সফরে আসছেন ঠিকই, তবে তাদের এবার আর প্রেমের সৌধ
তাজমহল দেখা হবে না।
 
 মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের যে সূচি জানা গেছে, তাতে তাজমহল দেখার কোন পরিকল্পনা নেই প্রেসিডেন্ট দম্পতির। তবে তারা মোঘল সম্রাট হুমায়ুনের সমাধিতে যাবেন বলে জানা গেছে। মুম্বইয়ের তাজ হোটেলে জঙ্গি হানায় নিহতদের প্রতি শোক জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট তার ভারত সফর শুরু করবেন। সেই সঙ্গে ওবামা দম্পতি ভারত সফরে মুম্বইয়ে শিশুদের সঙ্গে আলোর উৎসব দেওয়ালি পালন করবেন। আগামী ৬ই নভেম্বর চারদিনের ঝটিকা সফরে ওবামা প্রথম এসে পৌঁছাবেন  মুম্বইয়ে। মুম্বইয়ের জঙ্গি হানার স্মৃতি বিজড়িত তাজ হোটেলেই তিনি অবস্থান করবেন। সেখানে জঙ্গি হানায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন। একই সঙ্গে কিছু বক্তব্যও রাখবেন। তবে মুম্বইয়ে ওবামা গান্ধী মিউজিয়াম পরিদর্শন করবেন। তাছাড়া, তিনি দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ভারত-মার্কিন বিজনেস কাউন্সিল আয়োজিত ব্যবসায়ীদের এক বৈঠকে বক্তব্য রাখবেন। মুম্বইয়ে থাকাকালীন তিনি ভারতে ব্যবসার সুযোগ কতটা তা নিয়ে আলোচনা করবেন মার্কিন সিইও-দের সঙ্গে। মুম্বই থেকে ওবামা আসবেন নয়াদিল্লিতে। দিল্লিতে এত ব্যস্ততার মধ্যে ওবামাকে থাকতে হবে যে, তার পক্ষে আলাদা করে সময় বার করে স্ত্রী মিশেলকে নিয়ে প্রেমের অমর সৌধ তাজমহলে যাওয়া হবে না। তবে প্রেসিডেন্ট দম্পতি পরে কোন সময় তাজমহল দেখতে আসতে পারেন বলে জানিয়েছেন এক মার্কিন মুখপাত্র। দিল্লিতে তিনি সস্ত্রীক হুমায়ুনের সমাধিতে যাবেন। প্রেসিডেন্ট ভারতের সংসদের যৌথ অধিবেশনেও ভাষণ দেবেন। তবে ভারতের ব্যবসায়ী মহল আউটসোর্সিং নিয়ে মার্কিন প্রেসিডেন্ট কি বলেন  সেদিকে আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছেন। এদিকে মুম্বইয়ে তাজ হোটেলের আশপাশের কয়েক কিলোমিটার এলাকাকে কড়া নজরদারির আওতায় আনা হয়েছে। এই অঞ্চলে যে সব হোটেল বা গেস্ট হাউস রয়েছে সেগুলোতে যারা থাকছেন তাদের সম্পর্কে বিস্তারিত খোঁজখবর রাখা হচ্ছে। সমুদ্র উপকূল বরাবরও নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে। এই সমুদ্র পথেই পাক জঙ্গিরা মুম্বইয়ে এসে তাজ হোটেল সহ বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছিল। মুম্বইয়ের পুলিশের যুগ্ম-কমিশনার জানিয়েছেন, তাজ হোটেলের আশপাশের হোটেলে যে সব বিদেশী এসে উঠেছেন তাদের উপরও নজর রাখা হয়েছে।  ওবামার ভারত সফরের সময় কোন জঙ্গি হানার আশঙ্কা মাথায় রেখেই সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোর উপর সতর্ক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV