ভিডিও দেখা বার্তা লেখা একসঙ্গেই!
পথ চলতে চলতে মোবাইল ফোনের দিকে তাকিয়ে বার্তা লেখার অভ্যাস অনেকেরই। হাঁটতে হাঁটতে মেসেজ বা বার্তা লিখতে গিয়ে হোঁচট খাওয়া বা দুর্ঘটনায় পড়ার আশঙ্কাও থাকে। চলার পথে বার্তা লেখার বিষয়টিকে আরও নিরাপদ করতে এগিয়ে এসেছে অ্যাপল। সম্প্রতি নিরাপদ বার্তা লেখার একটি প্রযুক্তির পেটেন্ট করিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাপলের পেটেন্ট আবেদনে বলা হয়েছে, নতুন প্রযুক্তিতে বার্তা লেখার সময় ব্যাকগ্রাউন্ডে লাইভ ভিডিও ফিড দেখা যাবে অর্থাত্ বার্তা লেখার ব্যাকগ্রাউন্ড হবে স্বচ্ছ। এতে স্মার্টফোন ব্যবহারকারী স্মার্টফোনে চোখ রেখে বার্তা লিখতে গিয়ে চলার পথে কী আছে তা ভিডিওতে দেখতে পারবেন ফলে হোঁচট খাওয়া বা দুর্ঘটনার আশঙ্কা কমে যাবে।
যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিসে করা অ্যাপলের আবেদনপত্রে বলা হয়েছে, ‘ব্যবহারকারী হাঁটতে হাঁটতে যখন বার্তা লিখবেন তখন কোনো কিছুর সঙ্গে সংঘর্ষ বা হোঁচট খেতে পারেন কারণ এসময় তাঁর মনোযোগ পথের পরিবর্তে ডিসপ্লের ওপর থাকে।’
বার্তা লেখার সময় ট্রান্সপারেন্সি বাটন নামের একটি বাটন চালু করে ট্রান্সপারেন্সি ফিচারটি চালু করা যাবে যাতে বার্তা লেখার ব্যাকগ্রাউন্ডে মোবাইলের পেছনের ক্যামেরার সাহায্যে ভিডিও হতে থাকবে। এই স্বচ্ছ লাইভ ব্যাকগ্রাউন্ডের ওপরই বার্তা লিখতে পারবেন ব্যবহারকারী।
সম্প্রতি মার্কিন গবেষকেরা এক গবেষণায় দেখেছেন যে, প্রতি মাইলের হিসেবে অমনোযোগী চালকের চেয়ে হাঁটার সময় যিনি বার্তা লেখেন দুর্ঘটনায় পড়ার আশঙ্কা তাঁরই বেশি থাকে।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!