Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

রাত জাগা পুরুষ বিয়েতে আগ্রহী নন

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: April 13, 2014 | 3:57 PM

তথ্যপ্রযুক্তির এ যুগে রাত জাগা মানুষের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ রাত জাগেন এবং সকালে অনেক দেরিতে ঘুম থেকে ওঠেন আর যারা দ্রুত বিছানায় যায় ও ভোরে ঘুম থেকে ওঠেন এই দুই দলের মধ্যে মনস্তাত্বিক কিছু পার্থক্য রয়েছে।

যুক্তরাষ্ট্রের শিকাগো ইউনিভার্সিটির ‘তুলনামূলক মানব উন্নয়ন’ বিভাগের অধ্যাপক দারিও মেস্ত্রিপেইরি বলেন, নারী হোক আর পুরুষই হোক, যারা রাত জাগতে ভালোবাসে, তারা সাধারণত বিয়ে থেকে দূরে থাকতে চায় কিংবা তাদের রোমান্টিক সম্পর্কের মেয়াদ বেশিদিন স্থায়ী হয় না। আবার যারা সকাল সকাল ঘুমিয়ে পড়েন ও ভোরে বিছানা ছাড়তে অভ্যস্ত, তাদের জৈবিক চাহিদা রাতজাগা পুরুষদের চাইতে কমপক্ষে দ্বিগুণ বেশি।

ইভলিউশনারি সাইকোলজি নামের একটি আন্তর্জাতিক জার্নালে গবেষকদের এ গবেষণার ফল প্রকাশিত হয়। তারা শিকাগো ইউনিভার্সিটির পাঁচ শতাধিক গ্রাজুয়েট শিক্ষার্থীর ওপর পরিচালিত প্রাথমিক জরিপের তথ্যের ভিত্তিতে নতুন গবেষণার মাধ্যমে এ সিদ্ধান্তে উপনীত হন।

অধ্যাপক মেস্ত্রিপেইরি দেখতে পান, পুরুষের কার্টিসল ও টেস্টোস্টেরন নিঃসরণের লেভেল শুরুতে নারীর তুলনায় বেশি ছিল। অবশ্য যেসব নারী রাত জাগে, তাদের এ দুটো হরমোন নিঃসরণের লেভেল আর্লি বার্ড পুরুষের চেয়ে বেশি। বিষয়টি নিয়ে ব্যাপক গবেষণার পর অধ্যাপক মেস্ত্রিপেইরি সিদ্ধান্ত টানেন এভাবে যে, রাত জাগা পুরুষরা সাধারণত বিয়েতে অনাগ্রহী থাকে।বাংলাদেশ প্রতিদিন

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV