হাসি-তামাশা বয়স্কদের স্মৃতির উন্নতি ঘটায় ও রক্তচাপ কমায়
হাসি বয়স্ক মানুষের ক্ষণস্থায়ী স্মৃতির উন্নতি ঘটায় এবং কৌতুক মানসিক চাপ ও রক্তচাপ কমিয়ে দেওয়াসহ মনটাকেও উৎফুল্ল করে। আমেরিকার লোমা লিনডা বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক এ বিষয়ে গবেষণা চালিয়েছেন বলে এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদনে জানানো হয়, গবেষণায় ২০ জন সুস্থ ও স্বাভাবিক বয়স্ক ব্যক্তিকে বিশ মিনিটের একটি হাসির ভিডিওচিত্র দেখানো হয়। অপর এক দলকে বসিয়ে রাখা হয় যাদের কোনো ভিডিও দেখানো হয়নি।
এরপর তারা সবাই একটি মেমোরি টেস্টে অংশগ্রহণ করেন। যারা হাসির ভিডিওচিত্র দেখে মজা পেয়েছিলেন, শর্ট-টার্ম মেমোরি টেস্টে তারা অন্যদের অপেক্ষা অনেক ভালো ফলাফল দিয়েছে। তাদের রক্তচাপ স্বাভাবিক ছিলো এবং মনে উদ্যোম ফিরে আসে।
গবেষণার প্রধান রিহ্যাবিলাইজেশন সায়েন্স বিভাগের ড. গারিন্ডার এস বেইনস জানান, স্মৃতি কমিয়ে দেওয়ার জন্য দায়ী হরমোন কর্টিসলের মাত্রা অনেক কম ছিলো যারা হাসিখুশী ছিলেন। অন্যদিকে, যারা স্রেফ বসেছিলেন তাদের কর্টিসলের মাত্রা বেশি ছিলো। কাজেই বন্ধুদের সঙ্গে মজার আড্ডা দেওয়া অথবা টিভিতে বিশ মিনিটের কোনো হাসির অনুষ্ঠান নিয়মিত দেখলে মানুষের স্মৃতিশক্তি বাড়ে ও শরীর সুস্থ রাখে।
গবেষণা সহকারী ড. লি বার্ক বলেন, যারা নিয়মিত কোনো না কোনো কারণে হাসেন তারা অনেক ভালো জীবন-যাপন করেন। হাসি-তামাশায় দেহের বিপাক ক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং গামা রশ্মি নামে মস্তিষ্কের তড়িৎ প্রবাহমাত্রায় পরিবর্তন ঘটে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস/কালের কণ্ঠ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের