Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ ২০১৫-২০১৭ মেয়াদে ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ড এর সদস্য নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: April 24, 2014 | 7:05 AM

বাংলাদেশ ২০১৫-২০১৭ মেয়াদে ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ড এর সদস্য নির্বাচিত হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় ২৩ এপ্রিল বুধবার এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সদস্য রাষ্ট্র সমূহের সকলের সম্মতিতে বাংলাদেশ নির্বাচিত হয়। নির্বাচনে বিজয়ের পর তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ড এর সদস্য নির্বাচনে জাতিসংঘ সদস্য রাষ্ট্রসমূহের এই বিপুল সমর্থনে বাংলাদেশে বর্তমান শেখ হাসিনা সরকারের শিশু ও মহিলাদের উন্নয়নের স্বীকৃতি বলে দাবি করেন। তিনি জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রকে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে এই স্বীকৃতির জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। বিশেষভাবে উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘের প্রায় চল্লিশটির বেশি কমিটিতে সক্রিয় রয়েছে।

বাংলাদেশের এ বিজয়ে এবং বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিদের অভিনন্দনের প্রতিক্রিয়ায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন বলেন, বিভিন্ন প্রতিকুলতার মাঝেও বাংলাদেশ শিশু ও নারীদের উন্নয়নে যেভাবে এগিয়ে যাচ্ছে যা সদস্য রাষ্ট্র সমূহের দৃষ্টি আকর্ষন করতে সমর্থ হয়েছে। যার স্বীকৃতি স্বরুপ সকল সদস্য রাষ্ট্রসমূহ বাংলাদেশকে একবাক্যে সমর্থন দিয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV