মে দিবসে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের আলোচনা সভা
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সফররত দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আন্দোলনে সংগ্রামে জনমত পক্ষে নিতে না পেরে তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। মহান মে দিবস উপলক্ষে স্থানীয় সময় ১ মে বৃহস্পতিবার রাতে জ্যাকসন হাইটস পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র শ্রমিকলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী বলেন, আওয়ামী লীগ অনেক শক্তিশালী দল। তবুও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুর হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী আবদুর রহিম বাদশাসহ দলীয় নেতৃবৃন্দ। সভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী উস্থিত ছিলেন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








