Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ভারতের রাষ্ট্রপতির সাথে বহির্বিশ্ব ঐক্য পরিষদের প্রতিনিধিদলের সাক্ষাত

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: May 4, 2014 | 1:18 AM

বহির্বিশ্ব ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদল গত ২১শে এপ্রিল ভারতের রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জীর সাথে দেখা করেছেন। ৮টি দেশের ১৫ জন নেতা এতে অংশ নেন। ব্যাপক নিরাপত্তা সত্বেও বর্নাদ্য রাষ্ট্রপতি ভবনে তাদের সাদরে গ্রহণ ও আপ্যায়িত করা হয়। রাষ্ট্রপতি শ্রী মুখার্জী প্রায় ৪০মিনিট সময় ধরে তাদের সাথে কথাবার্তা বলেন। আনুষ্ঠানিক বৈঠকের পর ভারতের রাষ্ট্রপতি প্রতিনিধিদলের সমনয়্কারী শিতাংশু গুহ-এর সাথে একান্তে কিছুক্ষণ কথা বলেন।

শুরুতে অনুষ্ঠানের সমন্বয়কারী শিতাংশু গুহ রাষ্ট্রপতিকে স্বাগত জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর সবাই একে একে তাদের পরিচয় দেন এবং সংক্ষিপ্ত কথা বলেন। সুইডেনের শিল্পী চৌধুরী এসময়ে তার দাদু কুন্ডেস্বরীর নুতন চন্দ্র সিংহ হত্যায় ফকাচৌধুরির কথা বলে ক্রন্দনে ভেঙ্গে পড়লে সেখানে এক মানবিক দৃশ্যের অবতারণা হয়। এরপর ইউরোপীয় নেত্রী চিত্রা পাল জানান যে, স্বাধীনতার পর তাদের বাড়ী তিনবার আক্রান্ত হয়েছে। ঢাকার এডভোকেট রবীন ঘোষ গ্রাউন্ড জিরোর পরিস্থিতি তুলে ধরেন। যুক্ত্ররাস্ট ঐক্য পরিষদ সভাপতি নবেন্দু দত্ত কিভাবে সংখ্যালঘু বাংলাদেশ থেকে চলে যাচ্ছে তার বিবরণ দেন। সমাপ্তি টেনে শিতাংশু গুহ বলেন, এসময়ে দাদা বাঙ্গালীদের মধ্যে সর্বোচ্চ পদে আসীন এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে চমত্কার সম্পর্ক বিদ্যমান, তাই আমরা আপনার কাছে এসেছি। তিনি বলেন, সবাই আসেন আপনার কাছে, আমরাও এসেছি, আপনি আমাদের জন্যে কিছু করুন।

জবাবে ভারতের রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জী বলেন, আমি আপনাদের কথা শুনলাম, আপনাদের স্মারকলিপি আমি দেখবো এবং সেইমত ব্যবস্থা নেবো। তিনি আরো বলেন, আমি আমাদের প্রধানমন্ত্রী ড: মনমোহন সিং-এর সাথে কথা বলবো যাতে তিনি বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। উল্লেখ্য যে, এরআগে প্রতিনিধি দলটি ভারতের রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি এবং প্রায় ৬০ পাতার রঙিন দলিল ও সংখ্যালঘু নির্যাতনের ওপর দুটি বই হস্তান্তর করেন।

এ প্রতিনিধিদলে ছিলেন: আমেরিকা: শিতাংশু গুহ ও নবেন্দু দত্ত। কানাডা: দিলীপ কর্মকার। লন্ডন: ডা: বিবি চৌধুরী। সুইডেন: তরুণ চৌধুরী ও শ্রীমতি চিত্রা পাল । জেনেভা: অরুণ বড়ুয়া। ফ্রান্স: উদয়ন বড়ুয়া ও স্বদেশ বড়ুয়া। বাংলাদেশ: এডভোকেট রবীন্দ্র ঘোষ। ভারত: ড: মোহিত রায়। এ ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন, পার্বত্য চট্টগ্রামের প্রগ্গালঙ্কার ভিক্ষুসহ মুক্তি দত্ত; শিল্পী চৌধুরী, আলপনা গুহ, ছন্দা হাজরা, প্রকাশ চন্দ্র দাশ, স্নিগ্ধা ঘোষ প্রমুখ। প্রতিনিধি দলটি পরে তসলিমা নাসরিনের সাথে এক সৌজন্য সাক্ষাত্কারে মিলিত হন। তারা আরো বেশ কয়েকটি মানবাধিকার সংস্থার সাথেও বৈঠক করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV