বিশ্বের সবচেয়ে দামি গাড়ি ভারতে
রয়টার্স:
বিশ্বের সবচেয়ে দামি ও দ্রুতগামী বিলাসবহুল গাড়ি এখন শোভা পাচ্ছে ভারতের শোরুমে। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় আড়াইশ’ মাইল। গত বৃহস্পতিবার থেকে এটি রাজধানী নয়াদিল্লির একটি ডিলারের শোরুমে শোভা পাচ্ছে। এটির দাম হাঁকা হয়েছে ১৬ কোটি ভারতীয় রুপি। বিশ্বব্যাপী এ মডেলের মাত্র ১৫০টি গাড়ি বিক্রি করা হবে। বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বুগেত্তি ভেরণ ১৬.৪ গ্রান্ড স্পোর্ট নামের এ কারটি বাজারে এনেছে। বুগেত্তির নির্বাহী জুলিয়াস ক্রুটা বলেন, ভারত হলো বিলাসিতার কেন্দ্র, সাবেক মহারাজাদেব দেশ যারা ছিলেন বিলাসিতার খাঁটি পৃষ্ঠপোষক। তিনি এক বিবৃতিতে বলেন, আমরা অতীতে আমাদের সম্মানিত ক্রেতাদের কাছ থেকে উত্সাহব্যঞ্জক সাড়া পেয়েছি। তাই আমি মনে করি, ভারতে বুগেত্তির যাত্রা শুরু আমাদের সমঝদার ক্রেতাদের সত্যিই আনন্দিত করবে। দ্রুত বিকাশমান অর্থনীতির কারণে ভারতে প্রতি বছর নতুন নতুন কোটিপতির আবির্ভাব ঘটছে। সে কারণে বেশকিছু পশ্চিমা বিলাসবহুল গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান এখন ভারতীয় বাজারের দিকে দৃষ্টি দিচ্ছে। বিজনেস ম্যাগাজিন ফোর্বসের তথ্য মতে, ভারতে বর্তমানে ৮৩৬ জন বিলিয়নিয়ার রয়েছেন। তাদের মধ্যে ১৭ জন যুক্ত হয়েছেন চলতি বছরে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








