পাইলট হওয়ার লাইসেন্স পাচ্ছে কুকুর!
ব্রিটেনের এয়ারক্রাফট ওনার্স অ্যান্ড পাইলট এসোসিয়েশন (এওপিএ) এই প্রথম একটি কুকুরকে কো পাইলট হিসেবে স্বীকৃতি দিতে চলেছে। দীর্ঘ ৮০ হাজার কিলোমিটার বিমানে কো-পাইলটের সিটে ওড়ার পর স্বীকৃতিস্বরূপ কেলি নামের লাব্রাডর প্রজাতির কুকুরটিকে ক্রু-কার্ড দেয়া হচ্ছে। এর ফলে ওই কুকুরটি ব্রিটেনের যেকোনো বিমানবন্দরের ক্রু-চ্যানেল দিয়ে যাতায়াত করতে পারবে।
জানা গেছে, গ্রাহাম মাউন্টফোর্ডের পোষা কুকুর কেলি। গ্রাহাম নিজে পেশায় পাইলট। তার সঙ্গে মাত্র ১২ সপ্তাহ বয়স থেকে বিমানে উড়ে বেড়িয়েছে কেলি। মাউন্টফোর্ডের নিজের ৬ সিটের বিমানটিতে কো-পাইলটের আসনে কেলির জন্য একটি বিশেষ আসন রয়েছে।
ব্রিটেনের দূরবর্তী স্কটিশ দ্বীপপুঞ্জ থেকে শুরু করে ওয়েলস থেকে কর্নওয়াল থেকে সব আকারের বিমানবন্দরে অবতরণ করেছে কেলি। তাই তার এই কীর্তিকে স্বীকৃতি দিতে এই পদক্ষেপ নিয়েছে এওপিএ।বাংলাদেশ প্রতিদিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!