কম্পিউটারের চেয়েও হিসাবে দক্ষ খুদে মৌমাছি!
ইউএসএনিউজ ডেস্ক: একটা ছোট্ট মৌমাছির ঘিলুর পরিমাণ খুবই সামান্য_অতি ক্ষুদ্র ঘাসের-বীজের সমান। এই পুঁচকে মস্তিষ্কই কি না জটিল গণনায় হারিয়ে দিতে পারে আধুনিক কম্পিউটারের গণনা-দক্ষতাকে! এমনই অবাক করা গবেষণার কথা জানিয়েছেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের রয়্যাল হলোয়ের বিজ্ঞানীরা।
একটি মৌমাছি কত অজস্র ফুলের কাছে কত ঘুরপথে পেঁচানো জায়গায় ঘুরে ঘুরে মধু আহরণ করে। তারপর কী করে, সে ঠিক করে তার মৌচাকে ফিরে আসার সবচেয়ে সংক্ষিপ্ত পথ। গবেষণায় দেখা গেছে, অচেনা অজানা ভিন্ন ভিন্ন স্থানে মধু আহরণে ঘুরে বেড়ালেও বাড়ি ফেরার সময় মৌমাছির ছোট্ট মস্তিষ্ক সঠিক ও সংক্ষিপ্ত পথ বেছে নিতে কখনই ভুল করে না। অথচ একটি আধুনিক সেলসম্যানকে কর্মী মৌমাছির মতো এভাবে নানা অজানা জায়গায় ঘুরিয়ে নিয়ে সবচেয়ে সংক্ষিপ্ত পথে মূল জায়গায় ফিরে আসার পথটি নির্বাচন করতে দিলে কাজটি তার জন্য মোটেই সহজ হবে না। সেলসম্যান তখন আধুনিক কম্পিউটারের সাহায্যে সম্ভাব্য সব পথের ভেতরে তুলনা করে দেখবে কী করে সংক্ষেপে মূল জায়গায় ফেরা যায়। আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়েও সোজা ও সংক্ষিপ্ত পথ খুঁজে পেতে সেলসম্যানের যে পরিমাণ সময়ক্ষেপণ হবে, এর চেয়ে অনেক সহজেই একটি মৌমাছি তার মূল গন্তব্যে ফিরে আসতে পারে।
রয়্যাল হলোয়ের বিজ্ঞানী ড. নাইজেল রাইন বলেন, ‘আমরা কম্পিউটার-নিয়ন্ত্রিত কিছু কৃত্রিম ফুলের সাহায্যে ফাঁদ পেতে এ গবেষণা চালিয়েছি। বিস্ময়ের সঙ্গে আমরা দেখতে পেয়েছি_কোনো ফুলের অবস্থান আবিষ্কারের পর একটি মৌমাছি সময় ও শ্রম বাঁচিয়ে অতি দ্রুত সঠিক ও সবচেয়ে সংক্ষিপ্ত পথটি বেছে নিতে পারে।’
রাইনের মতে, অতি ক্ষুদ্র মস্তিষ্ক থাকলেও মৌমাছির এসব আচরণ কম্পিউটারকেও হার মানাতে সক্ষম। মানুষের আধুনিক জীবন বিভিন্ন ইন্টারনেট ইনফরমেশন, বিজনেস সাপ্লাই চেইন কিংবা ট্রাফিক প্রবাহের মতো নেটওয়ার্কের জালে থমকে যায়। এসব থেকে সহজে উত্তরণের জন্য মৌমাছির এ কৌশল মানুষের জগতেও প্রয়োগের সম্ভাব্যতা বিশ্লেষণ করে দেখছেন গবেষকরা।
গবেষণাপত্রটি চলতি সপ্তাহে ‘দ্য আমেরিকান নেচারালিস্ট’ সাময়িকীতে প্রকাশ হবে। সূত্র : গার্ডিয়ান।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি