Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

ল্যাসিক কী, কেন, কখন?

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: May 17, 2014 | 10:42 PM

ডা. হারুন উর রশীদ : ল্যাসিক হচ্ছে আমাদের চোখে আলোর প্রতিসরণজনিত দৃষ্টিত্রুটিকে লেজার প্রযুক্তির মাধ্যমে স্থায়ীভাবে সারিয়ে দেওয়ার একধরনের অত্যাধুনিক পদ্ধতি৷ ইদানীং চশমা পরার নিত্য ঝামেলা থেকে বাঁচতে অনেকেই ল্যাসিকের দিকে ঝুঁকছেন৷ ল্যাসিকের সুবিধা-অসুবিধাগুলো কী, আসুন জেনে নেওয়া যাক৷
ল্যাসিক পদ্ধতিতে এক্সজাইমার লেজার নামের একটি বিশেষ লেজার রশ্মি চোখের কর্নিয়া বা নেত্রস্বচ্ছে সরাসরি প্রয়োগ করা হয়৷ এর আগে মাইক্রোকেরাটোম মেশিনের সাহায্যে কর্নিয়ার একটি পাতলা আবরণ উত্তোলন করা হয়৷ লেজার রশ্মি প্রয়োগ শেষ হলে আবরণটি আবার আগের জায়গায় বসিয়ে দেওয়া হয়৷ সময় লাগে মাত্র ১০ মিনিট৷ পুরো পদ্ধতিটি সম্পূর্ণ সেলাইবিহীন, ইনজেকশনবিহীন, রক্তপাতহীন এবং ব্যান্ডেজমুক্ত৷ 
অপারেশনের পরপরই একজন ল্যাসিক রোগী বাসায় ফিরে যেতে পারেন৷ বাসায় গিয়ে দুই-তিন ঘণ্টা চোখ বন্ধ রাখলেই চলে৷ সঙ্গে কয়েকটি ড্রপ এক মাস ব্যবহার করতে হবে৷ পরদিনই স্বাভাবিক কাজে ফিরে যাওয়া সম্ভব৷ 
ল্যাসিকের ক্ষেত্রে বয়স ন্যূনতম ১৮ বছর হওয়া বাঞ্ছনীয়৷ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর ১০ লাখ মানুষ এই প্রযুক্তি গ্রহণ করে৷ বাংলাদেশে বর্তমানে প্রতিবছর দুই হাজার ৫০০ ল্যাসিক হয়ে থাকে৷ চক্ষু বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল|প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV