Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ওবামার জন্য অগি্নপরীক্ষা রিপাবলিকানরা আশাবাদী

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: November 1, 2010 | 2:39 AM

ই উএসএনি উজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে আগামীকাল মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচন। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৭টি আসন এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি অর্থাৎ সব কয়টি আসনে ভোটগ্রহণ হবে। বিভিন্ন জরিপে রিপাবলিকানরা এগিয়ে থাকলেও ডেমোক্র্যাটদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসও পাওয়া গেছে। এদিকে এ নির্বাচনকে সে দেশের প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য অগি্নপরীক্ষা বলে মনে করা হচ্ছে। আগামীকালের ফলের ওপর অনেকটা নির্ভর করা হচ্ছে, পরবর্তী মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার পথ সহজ হচ্ছে কি-না। খবর এএফপি ও দ্য নিউইয়র্ক টাইমস অনলাইনের।
সিনেট নিয়ন্ত্রণ করার জন্য রিপাবলিকানদের দরকার ১০টি আসন। এখন তাদের হাতে রয়েছে ৪১ আসন। অন্যদিকে (বর্তমানে) সিনেট নিয়ন্ত্রণকারী ডেমোক্র্যাটদের আসন রয়েছে ৫৭টি। এছাড়া দুজন নির্দলীয় প্রার্থীর সমর্থনসহ তাদের আসন হচ্ছে ৫৯টি। আগামীকাল ৩৭টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনগুলোর ১৯টি এখন ডেমোক্রেটদের। বাকি ১৮টি রিপাবলিকানদের কব্জায়। এর আগে সম্পন্ন বিভিন্ন জরিপে দেখা গেছে, রিপাবলিকানরা এগিয়ে আছে। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের আসন সংখ্যা ৪৩৫টি। দু’বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমানে ডেমোক্রেটদের আসন সংখ্যা ২৫৫। অন্যদিকে রিপাবলিকানদের আসন সংখ্যা ১৭৮। দুটি আসন শূন্য রয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য এখানে অন্তত ২১৮টি আসনে বিজয়ী হতে হবে। জরিপে এখানেও রিপাবলিকানরা এগিয়ে।
এছাড়া যুক্তরাষ্ট্রের ৩৭টি অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। এসব রাজ্যের ১৯টিতে এখন ডেমোক্রেটরা এবং ১৭টি রিপাবলিকানদের দখলে। সব মিলিয়ে সে দেশের ৫০টি অঙ্গরাজ্যের ২৬টিতে ডেমোক্র্যাট এবং ২৪টিতে রিপাবলিকান গভর্নর রয়েছে। এখানেও ডেমোক্রেটদের আসন সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রে ১৯৩৮ সাল থেকে এ যাবৎ অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের ফলে দেখা গেছে, দুবার ছাড়া প্রেসিডেন্টের দল সব সময় খারাপ করেছে। এবারও সে ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে বলে ধারণা করা হচ্ছে। মধ্যবর্তী এ নির্বাচন ওবামার জন্য অগি্নপরীক্ষা হিসেবে আবির্ভূত হয়েছে। এখানকার ফলের ওপর নির্ভর করছে পরবর্তী মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচনে তার অবস্থান কী হবে।
এদিকে গত শনিবার এক জরিপে দেখা গেছে, ওবামার পক্ষে ৯০ ভাগ জনগণ রয়েছে। উদারপন্থি দুই কমেডিয়ান জন স্টুয়ার্ট ও স্টিফেন কলবার্ট ওয়াশিংটনে অন্তত দুই লাখ লোকের সমাবেশের আয়োজন করে। সেখানে অংশ নেওয়া ৯০ শতাংশ মানুষ ওবামার প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV