Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

অ্যাপলকে হটিয়ে শীর্ষে গুগল

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: May 21, 2014 | 6:20 AM

অ্যাপল ও গুগলপ্রতিদ্বন্দ্বী অ্যাপলকে টপকে এখন শীর্ষ ব্র্যান্ড গুগল। বাজার-গবেষণা প্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউনের তথ্য অনুযায়ী, ব্র্যান্ড মূল্যের হিসেবে অ্যাপলকে টপকে গেছে গুগল। আজ বুধবার এ তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। খবর এএফপির।

এ বছরের সেরা ১০০ ব্র্যান্ডের একটি তালিকা প্রকাশ করেছে মিলওয়ার্ড ব্রাউন। প্রতিষ্ঠানটির দাবি, এ বছর ‘গুগল গ্লাসের’ মতো পণ্য বাজারে এনে অন্যতম উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিয়েছে গুগল। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিনিয়োগসহ বিভিন্ন যৌথ উদ্যোগ গ্রহণ করেছে গুগল। যুক্তরাষ্ট্রের বাজারে ইন্টারনেট সুবিধার চশমা হিসেবে গুগল গ্লাস বিক্রির জন্য বেশ কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে গুগলের চুক্তিও হয়েছে।
মিলওয়ার্ড ব্রাউন ফ্রান্সের প্রধান বেনোইট ট্রানজার জানান, গুগলের সাম্প্রতিক উদ্যোগগুলো গ্রাহকের কাছে গুগলের ব্র্যান্ডকে ইতিবাচকভাবে তুলে ধরেছে।
গত তিন বছর শীর্ষ ব্র্যান্ড হিসেবে অ্যাপল জায়গা ধরে রাখলেও এ বছর ২০ শতাংশ ব্র্যান্ড-মূল্য কমেছে প্রতিষ্ঠানটির।
বিশ্বের সেরা ১০০ ব্র্যান্ডের মধ্যে প্রথমসারির ১০টি ব্র্যান্ডই যুক্তরাষ্ট্রভিত্তিক। সেরা ব্র্যান্ডের তালিকায় তৃতীয় স্থান দখল করেছে আইবিএম ও চতুর্থ স্থানে রয়েছে মাইক্রোসফট। ফুড চেইন ম্যাকডোনাল্ডস ও কোকাকোলা পঞ্চম ও ষষ্ঠ স্থানে।

ব্র্যান্ড-মূল্য নির্ধারণে প্রতিষ্ঠানের অর্থনৈতিক সামর্থ্য ও গতিশীলতা ও গ্রাহকদের মধ্যে এর গ্রহণযোগ্যতার বিষয়টি বিবেচনা করেছে মিলওয়ার্ড ব্রাউন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV