তাত্ক্ষণিক দোভাষী সেবা আনছে স্কাইপ

ইন্টারনেটের এপারে বসে আপনি বলবেন বাংলায় আর হাজার মাইল দূরে অন্য প্রান্তে আপনার কথা বিদেশি বন্ধুটি শুনতে পাবেন তার নিজের ভাষায়। স্কাইপের মাধ্যমে তাত্ক্ষণিক দোভাষী সেবা চালুর এই চমকপ্রদ ঘোষণাটি দিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট করপোরেশন এই সেবার নাম দিয়েছে ‘রিয়েল টাইম স্কাইপ ট্রান্সলেটর’। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে এর পরীক্ষামূলক সংস্করণের কার্যকারিতা দেখিয়ে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, কারো সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভাষা যেন বাধা হতে না পারে, স্কাইপ ট্রান্সলেটর তা নিশ্চিত করবে।
চলতি বছরের শেষ নাগাদ উইন্ডোজ এইট অপারেটিং সিস্টেমের জন্য স্কাইপের এই পরীক্ষামূলক সংস্করণটি উন্মুক্ত করা হবে। তবে এই দোভাষী সেবার জন্য পয়সা দিতে হবে কি-না, সে বিষয়ে কিছু জানাননি নাদেলা। তার ভাষায়, স্কাইপ ট্রান্সলেটর হবে একটি জাদুকরী প্রযুক্তি। তবে গবেষণা প্রকল্প থেকে এই দোভাষী সফটওয়্যারকে ব্যবহারযোগ্য পণ্যের রূপ দেয়াই এখন মূল কাজ।
ট্রান্সলেটরের কাজ দেখাতে ওই অনুষ্ঠানে বসেই মাইক্রোসফটের একজন ইংরেজিভাষী কর্মকর্তা স্কাইপে কথা বলেন তার এক জার্মানভাষী সহকর্মীর সঙ্গে। অনুষ্ঠানে উপস্থিত একজন জার্মানভাষী অতিথি তার মূল্যায়নে বলেন, হাল্কা আলাপচারিতার জন্য স্কাইপ ট্রান্সলেটরের অনুবাদ চলনসই, তবে ব্যবসায়িক বা আনুষ্ঠানিক কাজের জন্য নয়।
স্কাইপ ট্রান্সলেটরের একেবারে প্রাথমিক একটি সংস্করণ ১৮ মাস আগে চীনা ব্যবহারকারীদের সামনে এনেছিল মাইক্রোসফট। সে সময় চীনে স্কাইপ ব্যবহারকারীর সংখ্যা হু-হু করে বাড়তে শুরু করে।
‘স্পিচ রিকগনিশন টেকনোলজি’ বা কণ্ঠ শুনে শনাক্ত করার প্রযুক্তি উদ্ভাবনে বহু বছর ধরে কাজ করে আসছে মাইক্রোসফট। চলতি বছরের শুরুতে উইন্ডোজ ফোনের জন্য ‘কোরটানা’ নামে একটি ‘ভয়েস অ্যাকটিভেটেড পারসোনাল অ্যাসিসট্যান্ট’ আনার ঘোষণা দেয় তারা, যেটি তৈরি করা হয়েছে অ্যাপলের আইফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। মাইক্রোসফট ২০১১ সালের মে মাসে সাড়ে ৮ বিলিয়ন ডলারে ‘স্কাইপ’ কিনে নেয়। বর্তমানে প্রতি মাসে প্রায় ৩০ কোটি গ্রাহক এই ইন্টারনেটভিত্তিক টেলিফোন সেবা ব্যবহার করেন। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ

সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!