Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

ফেসবুকে বাড়তি কিছু

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: May 31, 2014 | 12:14 AM

এখন যা যা করছেন ফেসবুকে, চাইলে আরও কিছু সুবিধা সহজে পেতে পারেন৷
ফেসবুকের জন্মদিন তালিকা স্থানান্তর
বন্ধুদের জন্মদিন যেন ভুলে না যান, সেটি নিশ্চিত করে ফেসবুক। কিন্তু আপনি হয়তো তার ওয়ালে শুধু একটা বার্তা দেওয়ার বদলে আরও কিছু করতে চান। সে ক্ষেত্রে অন্যান্য ওয়েব সেবাতেও জন্মদিনের খবর জানার বিষয়টা বিবেচনায় নিতে পারেন। ফেসবুকের বন্ধু এবং প্রিয় মানুষের জন্মদিনের তালিকাটি স্থানান্তর করতে চাইলে ফেসবুকের মূল পাতায় গিয়ে বাঁ পাশের মেনু থেকে ইভেন্টস অপশনে ক্লিক করুন। ইভেন্টস পেজের ওপরে ডানপাশের সেটিংস আইকনে ক্লিক করে এক্সপোর্ট নির্বাচন করলে এক্সপোর্ট ইয়োর ফ্রেন্ডস বার্থডে বা আপকামিং ইভেন্টস—এ দুটির যেকোনোটি আপনার গুগল ক্যালেন্ডার, মাইক্রোসফট আউটলুক বা আইকলে স্থানান্তর করতে পারবেন।
ফেসবুকে সবার মুখ দেখা
শতকোটির বেশি ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল ছবি এঁটে আছে একটামাত্র ওয়েব পেজে! এক নজরে তা দেখা যাবে (http://goo.gl/ixEaSW) ওয়েব ঠিকানায় গিয়ে। পেজে প্রদর্শিত মোজাইকের যেকোনো জায়গায় ক্লিক করলে ফেসবুক ব্যবহারকারীদের ছবি কিছুটা বড় আকারে দেখা যাবে। সেখান থেকে যাওয়া যাবে তাঁদের প্রোফাইলে। ওপরে ডান কোনায় থাকা ম্যাপে ক্লিক করলে মানবমুখের এই মিছিলে থাকা যে কারও সঙ্গে আপনার অবস্থানগত দূরত্ব দেখতে পারবেন। যদি নিজেকে এখানে রাখতে না চান তাহলে রিমুভ মি ফ্রম দিস গ্যালারিতে ক্লিক করতে পারেন৷ — মঈন চৌধুরী/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ