Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

জাতীয় স্বার্থে প্রধান দুই দলে সমঝোতার বিকল্প নেই : স্টেট ডিপার্টমেন্টে বিএনপি নেতা ড. ওসমান ফারুক

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: November 2, 2010 | 12:14 AM

 এনাঃ বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন ইস্যুতে সমঝোতার লক্ষণ না দেখে স্টেট ডিপার্টমেন্টের উর্দ্ধতন কর্মকর্তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অগ্রযাত্রা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

 

 

 

  সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. ওসমান ফারুক স্টেট ডিপার্টমেন্টে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্ল্যাকসহ গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তার সাথে গত সপ্তাহে বৈঠক করেন। ৩১ অক্টোবর বার্তা সংস্থা এনাকে ড. ওসমান ফারুক বলেন, পূর্ব পরিচিতির পরিপ্রেক্ষিতে আমি তাদের সাথে বৈঠক করেছি বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির আলোকে। ব্যক্তিগতভাবে আমি বিএনপি করলেও আলোচনায় প্রাধান্য পেয়েছে বাংলাদেশেল সার্বিক কল্যাণের বিষয়। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস, গুপ্তহত্যা এবং রাষ্ট্র পরিচালনায় একদলীয় ও একপেশে মনোভাব ইত্যাদি স্থান পায়। বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা এবং জাতীয় সংসদে বিরোধী দলকে কথা বলার সুযোগ না দেয়া ইত্যাদি তথ্য স্টেট ডিপার্টমেন্টের জানা আছে। বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের পরিবেশ তৈরীতে সরকারি দলের আন্তরিকতায় কার্পণ্যের ব্যাপারটিও প্রাধান্য পায়। বিশেষ করে ১/১১ পরবর্তি সময়ে জরুরী ক্ষমতা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের সুযোগ কেবলমাত্র সরকার দলীয়রা পাচ্ছেন, বিএনপির কাউকে দেয়া হচ্ছে না-এ বিষয়টি নিয়েও কথা বলেছি। তিনি বলেন, বিরোধী দলীয় নেতা প্রকাশ্যে সরকারকে সহযোগিতার অঙ্গিকার করার পরও সরকারের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়নি। অধিকন্তু বিরোধী দলকে নিশ্চিহ্ন করার মত প্রতিহিংসাপরায়নতা পরিলক্ষিত হচ্ছে সরকারের আচরণে-এ তথ্যও আমাদের বৈঠকে স্থান পায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে নাটোরে উপজেলা চেয়ারম্যান হত্যা, সিরাজগঞ্জে বিরোধী দলীয় লোকজনের উপর ট্রেন চালিয়ে দেয়া, ঢাকাসহ সারাদেশে ছাত্রলীগ-যুবলীগের টেন্ডারবাজি এবং চাঁদাবাজি-ছিনতাই-ধর্ষণের প্রসঙ্গ ছিল। ঢাকাস্থ বাংলাদেশ দূতাবাস এসব বিষয় মনিটরিং করছে বলেও আলোচনায় জানা গেছে। জাতীয় স্বার্থে প্রধান দুই দলের মধ্যে পারস্পরিক সমঝোতা প্রতিষ্ঠিত না হলে কিংবা বিরোধী দল লাগাতারভাবে জাতীয় সংসদ বর্জন করতে থাকলে পুনরায় ১/১১ পরিস্থিতির উদ্ভব হতে পারে-এমন আশংকা স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের কথাবার্তায় প্রকাশ পেয়েছে কিনা জানতে চাইলে বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ড. ওসমান ফারুক এনাকে বলেন, যে কোন পরিস্থিতির শানিত্মপূর্ণ সমাধান রাজনৈতিকভাবেই ঘটাতে হবে। প্রতিহিংসাপরায়নতা কখনোই কোন সমাজে মঙ্গল বয়ে আনে না-এটা আমাদের দেশের শীর্ষস্থানীয় রাজনীতিকদের বুঝতে হবে। রাজনৈতিক সহিষ্ণুতা প্রদর্শন করতে হবে। অন্যের কথা বলার অধিকার হরণ করলে গণতন্ত্র টেকসই হবে না। স্টেট ডিপার্টমেন্ট মনে করছে, বাংলাদেশে অভ্যন্তরীন বিষয়ে কিছু সমস্যা থাকলেও বাহ্যিকভাবে অনেক অর্জন রয়েছে। এগুলোকে মূল্যায়ন করতে হবে। গণতন্ত্র এগিয়ে নিতে সকল দলের সংযমী আচরণ করতে হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে এসেছেন সাবেক শিক্ষামন্ত্রী এবং ঢাকায় ফিরবেন ৮ নভেম্বর।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV