সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ:সকল নেতাকর্মী বর্তমান আহ্বায়ক কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধ
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গত রোববার নি উ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, বিভিন্ন সংবাদ পত্রের মাধ্যমে অবগত হয়েছি যে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দায়িত্বে দুজনের নাম ঘোষনা করেছে। কিন্তু, বর্তমান কেন্দ্রীয় নেতৃত্ব আমাদেরকে এই বিষয়ে কিছুই অবহিত করেননি।

তাই যুক্তরাষ্ট্র ছাত্রলীগ ঘোষিত এই কমিটির তীব্র নিন্দা জানায়। আমরা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সকল নেতাকর্মী বর্তমান আহ্বায়ক কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধ। কতিপয় ছাত্রলীগ নামধারী সদস্যদের দিয়ে ছাত্রলীগের মধ্যে বিভেদ ও বিভ্রান্তির সৃষ্টির পায়তারা চলছে, যা ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মীরা কখনও মেনে নেবে না।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আমরা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিকে অনতিবিলম্বে এই হটকারী সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানাচ্ছি এবং এই মর্মে অনুরোধ করছি যে, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের অগণিত নেতাকর্মীর প্রাণের দাবী, একটি সুশৃঙ্খল কাউন্সিলের মাধ্যমে সকলের নিকট গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ রাখতে সহযোগিতা করবেন। অন্যথায়, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের মধ্যে যে বিভেদের জন্ম হয়েছে, তা অব্যাহত থাকবে এবং যে কোন অপ্রতিকর ঘটনার জন্ম হলে তার দায়দায়িত্ব কেন্দ্রীয় নেতৃত্বকে বহন করতে হবে যা আমাদের কাম্য নয়।

উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, আওয়ামীলীগের অঙ্গ সংগঠন নয়। তাই আমরা মিডিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতিসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে অনুরোধ করবো, আপনারা স্বপ্রণোদিত হয়ে আমাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করবেন না। আমরা যুক্তরাষ্ট্র ছাত্রলীগ সম্পূর্ণরুপে ঐক্যবদ্ধ আছি এবং আগামী দিনে দেশরত্ন শেখ হাসিনার ‘ভিশন ২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে একত্রে কাজ করব।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন