স্বাধীন ইচ্ছাশক্তির উৎস কী?
কোনো কিছু পছন্দ-অপছন্দ করা অথবা কোনো ভুল করার নেপথ্যে মস্তিষ্কের বৈদ্যুতিক তরঙ্গের সম্পর্ক রয়েছে ৷ যুক্তরাষ্ট্রের একদল গবেষক বলছেন, মস্তিষ্কের পেছনের অংশে বৈদ্যুতিক তরঙ্গের এলোমেলো প্রবাহ বা ওঠানামার কারণেই আমরা স্বাধীনভাবে কোনো কিছু পছন্দ করি বা সিদ্ধান্ত নিই৷
যুক্তরাষ্ট্রের ডাভিসে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইন্ড অ্যান্ড ব্রেনের গবেষক জেস বেংসন বলেন, আবেগপ্রবণ অবস্থায় অস্বাভাবিক সিদ্ধান্ত নিতে মস্তিষ্ক প্ররোচিত হতে পারে৷ এমনিতে মস্তিষ্কের পেছনের অংশে ‘শোরগোলের’ স্বাভাবিক মাত্রা রয়েছে৷ নতুন গবেষণায় দেখা যাচ্ছে, মস্তিষ্কের গিতবিধি বিশ্লেষণ করে অনেক সিদ্ধান্তের ব্যাপারে আগে থেকেই বলে দেওয়া সম্ভব হয়৷
মনোবিজ্ঞানী বেঞ্জামিন লিবেট ১৯৭০-এর দশকে মানবমস্তিষ্কে বৈদ্যুতিক তরঙ্গপ্রবাহ নিয়ে অনুরূপ একটি গবেষণা করেছিলেন৷ বেংসন বলেন, লিবেটের পরীক্ষায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকেরা নিজেদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি জানিয়ে দিয়েছিলেন৷ কিন্তু নতুন পরীক্ষায় ব্যাপারটি অজানা ছিল এবং এলোমেলোভাবে নির্ণয় করা হয়েছে৷
বেংসনের গবেষণায় অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ৷ আর এ-সংক্রান্ত একটি প্রতিবেদন জার্নাল অব কগনিটিভ নিউরোসায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে৷ সূত্র: সায়েন্স ডেইলি ৷প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!