Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

১০ বছর বয়সেই মাধ্যমিক গ্রাজুয়েট!

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: June 13, 2014 | 6:11 PM

মাত্র ১০ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের মাধ্যমিক বিদ্যালয়ের ‘গ্রাজুয়েট’ হয়ে গাউন মাথায় পরলো ভারতীয় বংশোদ্ভূত এক শিশু। সম্প্রতি একটি অনুষ্ঠানের মাধ্যমে গৃহে শিক্ষাপ্রাপ্ত (হোম স্কুলড) ওই শিশুর হাতে মাধ্যমিক পাসের সনদপত্র তুলে দেওয়া হয়। বিস্ময়কর এ অর্জনের পর আকাশছোঁয়া স্বপ্নের গল্প শুনিয়েছে সে। তানিশক্ আব্রাহাম নামের এ বিষ্ময় বালক ভবিষ্যতে দেশের প্রেসিডেন্ট হতে চায়।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ারই অটো মিউজিয়ামে তার হাতে মাধ্যমিকের সনদ তুলে দেওয়া হয়। মাত্র সাত বছর বয়সেই হোম স্কুলড আব্রাহাম গত মার্চে একটি কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নেয়। সে পরীক্ষায় বিস্ময়কর সাফল্যের পর তার মাধ্যমিক মানের সনদ লাভের পথ সহজ হয়ে যায়।

সনদগ্রহণ অনুষ্ঠানে আব্রাহাম বলে, আমলাতান্ত্রিক জটিলতার কথা ভাবলে মনে হয় এটা সহজ ছিল না, কিন্তু আমি অনেক কষ্ট করেছি। এখন আমি অনেক খুশি যে, আমি শেষ পর্যন্ত মাধ্যমিক স্কুলের সনদ লাভ করেছি।

কেবল মাধ্যমিকই নয়, তার আগে অংশ নেওয়া কেন্দ্রীয় পরীক্ষাসহ (এসএটি) অন্যান্য পরীক্ষায় বেশ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয় সে।

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ মাধ্যমিক গ্রাজুয়েট হওয়ার প্রতিক্রিয়ায় আব্রাহাম বলে, কয়েকটি সেমিস্টার শেষ করার পর আমি কমিউনিটি কলেজের পাঠ শেষ করবো। এখানকার পাঠ চুকানোর পর আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, সেখান থেকে আমার অ্যাসোসিয়েট’স ডিগ্রি অর্জন করবো। ভাবতেই আন্দোলিত হচ্ছি।

মেডিসিন বিষয়ে পড়াশোনার জন্য ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ডেভিসে ভর্তি হওয়ার আগ্রহের কথা জানায় আব্রাহাম।

সে আরও বলে, সেকেন্ড গ্রেড ও থার্ড গ্রেডের বইগুলো আমি অনায়াসে পড়তে পারতাম, একইসঙ্গে সেকেন্ড ও থার্ড গ্রেডের অংকও কষতে পারতাম সহজে।

নিজের চূড়ান্ত লক্ষ্য বিজ্ঞান বিষয়ে পড়াশোনা, যেন বিজ্ঞানী বা ডাক্তার হতে পারে। তবে রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নও দেখে বলে জানায় আব্রাহাম।বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ