বাবার ছুটি চেয়ে গুগলকে চিঠি এক খুদের
সদ্য লিখতে শিখেছে সে, তার পরই বাবার ছুটি চেয়ে গুগলকে চিঠি লিখে বসল ওই খুদে মেয়েটি। হুঁশ হওয়ার পর থেকেই দেখেছে বাবা কী ভাবে রাতদিন কাজ করে চলেছেন। তাই বাবার ছুটি চেয়ে সংস্থাটিকে চিঠি লিখে বসল ছোট্ট কেটি। আর কেটিকে খালি হাতে ফেরায়নি গুগল।
কেটির বাবা গুগলে ডিজাইনিংয়ের কাজ করেন। বাবার জন্মদিনে একদিনের ছুটি চেয়ে গুগলকে চিঠি লেখে সে। ছোট্ট কেটির চিঠির উত্তরও দেয় গুগল। সঙ্গে চিঠিতে জানিয়ে দেয়, একদিন নয়, বরং পুরো এক সপ্তাহের ছুটি দেওয়া হচ্ছে তাঁর বাবাকে।
কেটি চিঠিতে লিখেছিল,
ডিয়ার গুগল ওয়ার্কার্স,
আপনারা কি আশ্বস্ত করতে পারেন যে, আমার বাবা অফিসে গেলে এক দিনের ছুটি পাবেন। যেমন, তাঁকে বুধবার ছুটি দেওয়া হোক। কারণ বাবা শুধু শনিবার ছুটি পান।
ফ্রম,
কেটি
PS. সেটি বাবার জন্মদিন!
PPS. আপনারা তো জানেনই, এখন গরমকাল।
এক অবোধ, সহজ-সরল মেয়ের চিঠি পড়ে নিজেকে আটকে রাখতে পারেননি গুগলের কর্মকর্তারা। কেটির চিঠির উত্তর দেন তাঁরা।
ওই চিঠিতে লেখা ছিল,
ডিয়ার কেটি,
তোমার প্রেমময় চিঠি এবং আবেদনের জন্য ধন্যবাদ।
তোমার বাবা গুগল এবং সারা বিশ্বের মানুষের জন্য খুব পরিশ্রম করে সুন্দর ডিজাইন বানাচ্ছেন। তাঁর জন্মদিনের জন্য এবং গরমের কথা মাথায় রেখে বুধবারে ছুটির গুরুত্ব বুঝতে পেরে আমরা তাঁকে জুলাইয়ের পুরো প্রথম সপ্তাহ ছুটি দিচ্ছি।
এনজয়!কালের কণ্ঠ
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency