Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

সাঈদীকে আটক রাখার নির্দেশ ট্রাইব্যুনালের

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: November 2, 2010 | 9:45 PM

ট্রাইব্যুনালে সাঈদী

ঢাকা:  একাত্তরে স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ২৯ ডিসেম্বর পর্যন্ত কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি সাঈদীর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কিত তদন্ত প্রতিবেদন বা অগ্রগতি প্রতিবেদন আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে দাখিলে তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালত বলেন, তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিলে ওই প্রতিবেদনের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধে সাঈদীর বিরুদ্ধে আটকাদেশ আরও বাড়ানো হবে কি-না তা আগামী ২৯ ডিসেম্বর শুনানি শেষে নির্ধারণ করা হবে। এর আগে ১২ অক্টোবর ট্রাইব্যুনাল প্রয়োজনে লাইফ সাপোর্ট দিয়ে অ্যাম্বুলেন্সে
করে সাঈদীকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছিলেন। গতকাল সকাল সোয়া ৯টায় ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী সাঈদীকে কারাগার থেকে প্রিজন ভ্যানে কঠোর নিরাপত্তার মধ্যে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালের হাজতখানায় আনা হয়। পরে সকাল সাড়ে ১০টায় মানবতাবিরোধী অপরাধে তাকে আটক রাখতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শুরু হয়।
এদিকে ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াতের শীর্ষনেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ চার জনের বিরুদ্ধে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলে তদন্ত সংস্থাকে পদক্ষেপ গ্রহণে অভিমত দেন। আদালত বলেন, তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত হলে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া আদেশ পুনর্মূল্যায়নের প্রয়োজন পড়বে।
শুনানিতে সাঈদীর পক্ষে আইনজীবী তাজুল ইসলাম বলেন, ১৯৭১ সালে যুদ্ধ চলাকালে ক্যাপ্টেন এজাজের সঙ্গে দেলাওয়ার হোসাইন সাঈদী সাক্ষাৎ করেছেন বলে সরকারি কেঁৗসুলিরা অভিযোগ করেছেন। কিন্তু এ বক্তব্য দিয়ে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় না। ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে তার সুখ্যাতি রয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
সরকারি কেঁৗসুলি সৈয়দ হায়দার আলী এ প্রসঙ্গে আদালতে বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পরে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করাসহ সব কর্মকাণ্ড স্বাধীনতাবিরোধী হিসেবে গণ্য হবে। এ সময় আদালত আইনজীবী তাজুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যুদ্ধ চলাকালে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ আরও যারা ছিল তাদের বাদ দিয়ে কেন শুধু সাঈদীকে বিচারের মুখোমুখি করা হচ্ছে।
আদালত বলেন, তাহলে আপনারা কী ওই সময়ে যারা মন্ত্রী ও সাংসদ ছিলেন তাদেরও বিচার চাইছেন। জবাবে তাজুল বলেন, না। এ সময় সাঈদী নিজে এ বিষয়ে কিছু বলতে চাইলে আদালত আইনজীবীর মাধ্যমে বক্তব্য উপস্থাপনের নির্দেশ দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV