Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

সেপ্টেম্বরেও যুক্তরাষ্ট্রে প্যাকেট পাঠায় আল কায়দা

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: November 2, 2010 | 9:55 PM

ইউএসএনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রগামী পণ্যবাহী বিমান থেকে বিস্ফোরকভর্তি প্যাকেট উদ্ধারের ঘটনা নিয়ে আগে থেকে আল কায়দাকে সন্দেহ করছিল মার্কিন কর্তৃপক্ষ। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের শিকাগোতে আল কায়দার পাঠানো তিনটি প্যাকেট শনাক্ত করা হয়। যদিও এতে কোনো বিস্ফোরক ছিল না। এর সঙ্গে ব্রিটেনে ও আরব আমিরাতে গত শুক্রবার উদ্ধার করা বিস্ফোরকভর্তি প্যাকেটগুলোর মিল রয়েছে। বিস্ফোরক পাঠানোর আগে পরীক্ষামূলকভাবে আল কায়দা সেপ্টেম্বরে প্যাকেটগুলো পাঠায়। এদিকে পার্সেল বোমা পাঠানোর ঘটনা ধরা পড়ার পর বিমান চলাচলে নজরদারি বাড়িয়েছে বিভিন্ন দেশ। খবর : এএফপি, এপি, বিবিসি ও রয়টার্স অনলাইনের।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, সেপ্টেম্বরে শনাক্ত করা প্যাকেটগুলো ইয়েমেন থেকে পাঠানো হয়। সে সময় মার্কিন গোয়েন্দারা ধারণা করেন, প্যাকেটগুলো আরব উপদ্বীপভিত্তিক আল কায়দা (একিউএপি) পাঠিয়েছে। তবে এতে কোনো বিস্ফোরক ছিল না। তিনি বলেন, ‘প্যাকেটগুলোতে কাগজ, বই, ধর্মীয় পুস্তক ও কম্পিউটার ডিস্ক ছিল।’ এরপর বিমানে সম্ভাব্য জঙ্গি হামলার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। ওই কর্মকর্তা বলেন, ‘শুক্রবারের ঘটনা জানার পর সেপ্টেম্বরে শনাক্ত করা প্যাকেটগুলোর সামঞ্জস্য নিয়ে সরকারকে আমরা দ্রুত অবগত করি।’ প্রসঙ্গত, গত শুক্রবার সৌদি আরব থেকে তথ্য পেয়ে হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে সতর্ক অবস্থা জারি করে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, শুক্রবার উদ্ধার করা বিস্ফোরকগুলোতে সেলফোনের প্রযুক্তি ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো যেত। তবে অভ্যন্তরীণ অ্যালার্ম সিস্টেম নাকি টেলিফোন কলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হতো, তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ইয়েমেনে পলাতক সৌদি নাগরিক ইব্রাহিম আল-আসিরি ওই বিস্ফোরকগুলো প্রস্তুত করেছে।
এদিকে পার্সেল বোমা পাঠানোর ঘটনা ঘটার পর বিমান চলাচলে নজরদারি বাড়িয়েছে বিভিন্ন দেশ। যুক্তরাজ্য কর্তৃপক্ষ সন্ত্রাসী হামলা পরিকল্পনা ঠেকাতে বিমানযাত্রীদের হাতে বহনযোগ্য মালামাল হিসেবে বড় ধরনের টোনার কার্টিজ বহন নিষিদ্ধ করেছে। এছাড়া সোমালিয়া থেকে পাঠানো মালামাল পরিবহনসহ ইয়েমেনের মালবাহী বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। ইয়েমেন থেকে বিমানের পার্সেল সার্ভিসে পাঠানো সব ধরনের জিনিস গ্রহণ নিষিদ্ধ করেছে নেদারল্যান্ডস। ইয়েমেন থেকে যাত্রীবাহী বিমানের ফ্লাইট স্থগিত করেছে জার্মানি।
গ্রিসে পার্সেল বোমা উদ্ধার, লক্ষ্য সারকোজি
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির ঠিকানা লেখা পার্সেল বোমা উদ্ধার করেছে গ্রিস পুলিশ। সারকোজির উদ্দেশে এবং এথেন্সের তিনটি দূতাবাসে পাঠানো হচ্ছিল পার্সেল বোমা। কিন্তু সোমবার এথেন্সের কুরিয়ার সার্ভিস কার্যালয়েই একটি পার্সেল বোমার বিস্ফোরণ ঘটে। এতে ওই প্রতিষ্ঠানের এক কর্মচারী আহত হন। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে আটক করেছে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV