দূরারোগ্য নানা ব্যাধিতে ভুগছেন ৫০ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিনি
মার্কিন প্রাপ্তবয়স্ক জনসংখ্যার অর্ধেকই আক্রান্ত দূরারোগ্য নানাবিধ অসুখে। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) গবেষণায় ভয়াবহ এ তথ্য বেরিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের মধ্যে ৫০ শতাংশই ডায়াবেটিস, হার্টের অসুখ, ফুসফুসের ব্যাধি বা স্থূলতার মতো দীর্ঘস্থায়ী ও কঠিন স্বাস্থ্য-সমস্যার যে কোন একটিতে ভুগছেন। প্রাপ্ত-বয়স্কদের এক-চতুর্থাংশ ভুগছেন এ ধরনের ২টি বা ততোধিক দূরারোগ্য ব্যাধিতে। ‘দ্য ল্যানসেট’ স্বাস্থ্য-সাময়িকীতে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। সিডিসি’র গবেষকরা বলছেন, অধিকাংশ স্বাস্থ্য-সমস্যাই প্রতিরোধ করা সম্ভব। ব্যক্তির নিজের আওতায় রয়েছে অধিকাংশ সমাধান। এর মধ্যে তামাক ব্যবহার, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা, অ্যালকোহল সেবন ও অনিয়ন্ত্রিত রক্তচাপ দায়ী। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও সক্রিয় না থাকার সঙ্গে স্থূলতার ওতপ্রোত সম্পর্ক। উচ্চ আয়ের রাষ্ট্রগুলোর মধ্যে মার্কিনিরা শারীরিক সুস্থতার দিক থেকে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছেন।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!