ওবামার প্রস্তাব যুগান্তকারী : এন মজুমদার
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: রিপাবলিকান দলীয় নেতা ও হাউস স্পিকার জনবেইনার কর্তৃক প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে মামলার হুমকির উত্তরে গত সোমবার ৩০ মে রোজগার্ডেনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা কংগ্রেসকে পাশ কাটিয়ে কম্প্রিহেনসিভ ইমিগ্রেশন রিফর্ম বিলটি স্বীয় প্রশাসনিক ক্ষমতাবলে পাস ও বাস্তবায়নের আশা ব্যক্ত করেছেন। ওবামা বলেন, ইমিগ্রেশন রিফর্মটি কংগ্রেসে পাস করার মাধ্যমে আমি ইমিগ্রেশন রিফর্মের একটি স্থায়ী সমাধান চেয়েছিলাম কিন্তু রিপাবলিকানদের বারবার অনীহার কারণে আমি অধ্যাদেশের মাধ্যমে এর সমাধান করা ছাড়া আর কোনো উপায় দেখি না।
এছাড়া প্রেসিডেন্ট ওবামা কাগজপত্রহীনদের শিশুদের অসহনীয় দুর্দশা এবং ডিপোর্টেশন দুর্দশা নিরসনে কংগ্রেসের কাছে দুই বিলিয়ন ডলারের অনুমোদন চেয়েছেন। প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতাবলে অধ্যাদেশ জারির মাধ্যমে ইমিগ্রেশন বিল পাস ও বাস্তবায়নের নজির ইতোপূর্বেও রয়েছে।
প্রেসিডেন্ট ওবামার এ প্রস্তাবকে বিশ্বব্যাপী শান্তিকামী মানুষ স্বাগত জানিয়েছে। বাংলাদেশ কমিউনিটির অন্যতম সংগঠন বিএসিসির প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার প্রেসিডেন্টের এই প্রস্তাবকে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
- ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ
- New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
- নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক