Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

মক্কা ও মদিনায় ধূমপান নিষিদ্ধ হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: November 2, 2010 | 10:08 PM

 

 
ইউএসএনিউজ  ডেস্ক: পবিত্র নগরী মক্কা ও মদিনাকে সম্পূর্ণ ধূমপানমুক্ত ঘোষণা করা হচ্ছে। এর অধীনে মক্কায় কাবা শরীফের ও মদিনায় মসজিদে নববী’র ৫ কিলোমিটারের মধ্যে তামাক ও তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এখানে-ওখানে বসানো হয়েছে সচেতনতামূলক বিশাল বিলবোর্ড ও পোস্টার। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
এতে আরও বলা হয়েছে, পবিত্র হজ পালন করতে সৌদি আরবে মুসলিম বিশ্বের বিপুল সংখ্যক মানুষ পা রেখেছেন এরই মধ্যে। এ সময়ে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় মক্কা ও মদিনায় ধূমপান বিরোধী প্রচারণা জোরালো করেছে। মন্ত্রণালয় ওই দুই নগরীকে ধূমপানমুক্ত করতে চায়। মক্কায় ধূমপান বিরোধী প্রচারণার নির্বাহী পরিচালক ডা. সমির আল সাবান বলেছেন, এ কর্মসূচি সফল করতে আমরা পবিত্র এ দুই নগরীতে আসা হজযাত্রীদের সহায়তা চাই। এজন্য দুই নগরীতেই ধূমপানের বিরোধিতা করে ফতোয়া দেয়া হচ্ছে। বিভিন্ন স্থানে এ সংক্রান্ত সতর্কবাণী প্রদর্শন করা হচ্ছে। বাসের গায়ে পোস্টার দেয়া হয়েছে। হজ পালনকালে জামারায় হজযাত্রীদের ধরিয়ে দেয়া হবে এ সংক্রান্ত পুস্তিকা, পোস্টকার্ড ও স্টিকার। স্কাউটস ও স্বাস্থ্যকর্মীরা দলে দলে ভাগ হয়ে কাবা শরীফের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। তারা ধূমপানকে বাজে অভ্যাস আখ্যা দিয়ে এর স্বাস্থ্যঝুঁকির কথা তুলে ধরবেন। সমির আল সাবান বলেন- আমাদের স্বেচ্ছাসেবীরা ধূমপায়ীদের বেছে বের করবেন। বিনীতভাবে তাদের হাতে তুলে দেবেন মেসওয়াক ও পুস্তিকা। তিনি আরও বলেন, ধূমপান ত্যাগের আদর্শ স্থান হলো মক্কা শরীফ। প্রতি বছর ধূমপানের কারণে বিশ্বে ৫০ লাখ মানুষ মারা যায়। তার মধ্যে ১০ লাখই মুসলমান। এর কারণ, তাদের অপচয়কারী জীবনযাপন এবং ধূমপানের ক্ষতি সম্পর্কে অবজ্ঞা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ কর্মকাণ্ড পরিচালনায় সাহায্য করছেন একদল চিকিৎসক ও মনোবিজ্ঞানী।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV