২০১৬ সালে ব্যক্তিগত মহাকাশযান
যুক্তরাষ্ট্র থেকে ২০১৬ সালে ব্যক্তিগত উদ্যোগে সৌরশক্তি চালিত একটি ছোট মহাকাশযান চালু করা হবে। গতকাল বুধবার দেশটির একটি শীর্ষস্থানীয় মহাকাশবিষয়ক উদ্যোক্তা এ কথা ঘোষণা করে।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, দ্য প্ল্যানেটারি সোসাইটির এই মহাকাশযানের নাম দেওয়া হয়েছে ‘লাইটসেল’।
সোসাইটির নেতা বিল নাই জানান, মানবহীন এই মহাকাশযানটি ২০১৬ সালে স্পেসএক্স ফ্যালকন হেভি রকেটের মাথায় বসানো হবে। স্যাটেলাইটের মতো দেখতে মহাকাশযানটি এক ফুট (৩০ সেন্টিমিটার) লম্বা। এর চারটি পাতলা পাখা রয়েছে। কেবলমাত্র সৌরশক্তির মাধ্যমে মহাকাশযানটি বিশ্বব্রহ্মাণ্ডে ভ্রমণ করবে।
বিল বলেন, ‘ভাবতেই চমক লাগে যে মহাকাশযানটি আমাদের এখান থেকে যাত্রা করবে।’
প্ল্যানেটারি সোসাইটির সদস্য ও ব্যক্তিগত দাতা সংস্থাগুলো এই প্রকল্পে তহবিল বরাদ্দ করেছে। প্ল্যানেটারি সোসাইটিকে বিশ্বের সর্ববৃহত্ মহাকাশ-বিষয়ক গোষ্ঠী হিসেবে পরিচিত। আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগান ১৯৮০ সালে ওএটি প্রতিষ্ঠা করেন।
সোসাইটির প্রধান পরিচালন কর্মকর্তা জেনিফার ভন বলেন, সৌরশক্তি চালিত মহাকাশযান দিয়ে পৃথিবী ও মহাকাশের বিভিন্ন কক্ষপথে পরিভ্রমণ করা যাবে।
কক্ষপথে পৌঁছানোর কয়েক সপ্তাহ পরে হালকা পাখাগুলো আরও বিস্তৃত হবে। এগুলোর আয়তন হবে ৩৪৪ স্কয়ার ফুট বা ৩২ স্কয়ার মিটার। এগুলোকে তখন পৃথিবী থেকে দেখা যাবে।
বিল নাই আরও বলেন, আগামী বছরে ছোট একটি রকেট ব্যবহার করে কক্ষপথে পরীক্ষামূলকভাবে আরেকটি মহাকাশযান যাত্রা করবে।
২০০৫ সালে কসমস-১ নামের একটি সৌরশক্তি চালিত মহাকাশযান পাঠানোর প্রস্তুতি নিয়েছিল প্ল্যানেটারি সোসাইটি।প্রথম আলো
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency