২৮০ কোটি ডলার দান করলেন মার্কিন ধনকুবের বাফেট
চলতি সপ্তাহে নিজ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে ইনকর্পোরেটের ২৮০ কোটি ডলারের স্টক পাঁচটি দাতব্য প্রতিষ্ঠানকে দান করে দিয়েছেন মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট।নিজের প্রায় সব সম্পদ বিলিয়ে দেয়ার পরিকল্পনার অংশ হিসেবে তার এই দান।
সোমবার বার্কশায়ারের ক্লাস ‘বি’ শ্রেণীর ২১ দশমিক ৭৩ মিলিয়ন শেয়ার দান করেন বাফেট।
এসব শেয়ারের মধ্যে ১৬ দশমিক ৬ মিলিয়ন শেয়ার দিয়েছেন আরেক মার্কিন ধনকুবের বিল গেটস এর দাতব্য প্রতিষ্ঠান বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে।
এসব শেয়ারের মূল্য ২১০ কোটি ডলারেরও বেশি।
বিল এন্ড মেলিন্ডা ফাউন্ডেশন বিশ্বব্যাপী শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র সমস্যা নিরসনে কাজ করছে।
বিলিয়ে দেয়া বার্কশায়ারের বাকী শেয়ারগুলো পারিবারিক চারটি দাতব্য প্রতিষ্ঠানকে দান করেছেন বাফেট।
এগুলোর মধ্যে তার প্রয়াত প্রথম স্ত্রী সুসান নামের একটি প্রতিষ্ঠান এবং সন্তান হাওয়ার্ড, পিটার এবং সুসানের নামে তিনটি প্রতিষ্ঠান রয়েছে।
বার্কশায়ারের মোট শেয়ারের ২০ শতাংশের মালিক বাফেট। এসব শেয়ারের মালিক হিসেবে ফোর্বস সাময়িকীর হিসাব মতে সোমবার দিন তিনি ৬৫ দশমিক ৮ বিলিয়ন ডলারের মালিক ছিলেন।
বিশ্বে এর চেয়ে বেশি সম্পদ শুধু মেক্সিকোর টেলি-যোগাযোগ ব্যবসায়ী কার্লোস স্লিম, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস এবং বার্কশায়ারের পরিচালকের আছে বলে জানিয়েছে ফোবর্স। রয়টার্স/আমার দেশ

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি