অপটিমিস্টসের এক দশক পূর্তিতে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য আনন্দ মেলা
নিউইয়র্ক: মানবতার কল্যাণে নিবেদীত স্বেচ্ছাসেবী সংগঠন অপটিমিস্টসের এক দশক পূর্তিতে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য আনন্দ মেলার আয়োজন করা হয়। গত ৩০-৩১ অক্টোবর জ্যামাইকার মেরি লুইস একাডেমীতে এই আনন্দঘন উৎসবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।৩০ অক্টোবর সকালে এই মেলার উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন।
সফলতার দশ বছরের জন্য শুভ কামনা করে বক্তব্য রাখেন কনসাল জেনারেল শাব্বির আহমদ চৌধুরী ,এসেম্বেলী ওমেন গ্রেস মেনক, দি অপটিমিস্টস-এর চেয়ারম্যান সারওয়ার বি সালাম, সভাপতি মিনহাজ আহম্মেদ সাম্মু, যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা বিল উইলসন,অপটিমিস্টসের বাংলাদেশ কান্ট্রি সমন্বয়ক মেজর জেনারেল (অবঃ) আব্দুস ছালাম চৌধুরী , এটর্নী এইচ ব্রুস ফিসার। মঞ্চে উপস্তিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি তোফাজ্জল করিম, আইন উপদেষ্ঠা মুজিবুর রহমান , বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি কামাল আহমেদ, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি মোশাহিদ জে রাশেদ প্রমূখ।
এ সময় অপটিমিস্টসের কাজের সফলতার স্বীকৃতি হিসেবে এসেম্বেলী ওমেন গ্রেস মেন দি অপটিমিস্টসকে সাইটেশন প্রদান করেন। এটি গ্রহন করেন দি অপটিমিস্টস–এর সভাপতি মিনহাজ আহম্মেদ সাম্মু ও চেয়ারম্যান সারওয়ার বি ছালাম । উদ্বোধনী পর্বে সমবেত সংগীত পরিবেশন করেন উদীচী , শ্রী চিন্ময় সংঘ, বাংলা একাডেমী ও বহ্নিশিখা সংগীত নিকেতন। সকালের অনুষ্ঠান উপস্থাপনা করেন আকবর হায়দার কিরন।
প্রথম দিন সকালের কর্মসূচিতে ছিল এ এবং বি গ্রুপের শিশু কিশোরদের বাংলা পড়া,বাড়ির মালিকদের সমস্যা, স্বাস্থ্য বিষয়ক, ড্রিম প্রকল্প ও জলবায়ু বিষয়ে সেমিনার । ওই দিন সন্ধ্যায় যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা বিল উইলসন কানাডা থেকে আগত অপটিমিস্টস–এর নিশাত ও আলী শাহর হাতে প্রকোমেশন তুলে দেন। এরপর সাংস্কৃতিক সন্ধায় বাংলাদেশ ও প্রবাসের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
৩১ অক্টোবর ২য় দিন আলোচনা,সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সব শেষে দি অপটিমিস্টস–এর সভাপতি মিনহাজ আহম্মেদ সাম্মুর বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। দুই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন সামিনা চৌধুরী, সৌমেন অধিকারী, সুরঞ্জিত রায়, ইভান চৌধুরী,কাবেরী দাশ, মাসুদুর রহমান, রত্না রহমান , শান্তনীল ধর, শাহ মাহবুব, ফারজানা পপি, সেমন্তি ওয়াহেদ,পারমিতা মুমু, শ্রুতিকনা দাস, সবিতা দাস, কৌশলী ইমা,জিল্লুর আহমেদ, কাজী জুয়েল, আরমান, শফিকুল ইসলাম,পলাশ, নিলয়, তানিয়া, লিংকন প্রমূখ। এছাড়াও উৎসবে মেধা ভিত্তিক প্রতিযোগিতা, অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদের নাটক ‘ভালবাসা ভালবাসা’ ও ম্যাজিক পরিবেশিত হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান ভুলভুল, শুভ ও পার্বতী।
দি অপটিমিস্টস আয়োজিত দুই দিন ব্যাপী মেলায় শাড়ী, গহনা, খাবার সহ বিভিন্ন ষ্টল দেয়া হয়। বৈরী আবহাওয়া ও অনুষ্ঠান স্থল বাঙালী এলাকা থেকে দুরে হওয়ায় সকালের দিকে দর্শক-শ্রোতার উপস্থিতি আশানুরুপ ছিল না। তবে সব মিলে অপটিমিস্টসের এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিন ব্যাপী অনুষ্ঠান উপস্থিত দর্শক-শ্রোতার হৃদয়ে দীর্ঘ দিন গেঁথে থাকবে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি