Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ অফিসে পুলিশ: যুক্তরাষ্ট্রে বিএনপির প্রতিবাদ

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: November 3, 2010 | 11:32 PM

 এনাঃ ঢাকায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানস্থ অফিসে র‌্যাব ও পুলিশের অনভিপ্রেত উপস্থিতির মাধ্যমে  বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ভীতি সঞ্চারের প্রতিবাদে ২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস্থ আলাউদ্দিন রেষ্টুরেন্টের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি তাৎক্ষণিক এক বিক্ষোভ সমাবেশ করেছে। এই বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী প্রবাসীদের পক্ষ থেকে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলা হয় যে, হাজার হাজার পুলিশ, র‌্যাব ও বিশেষ বাহিনী দিয়ে ঘেরাওয়ের নাটক করে বিএনপির নেতা-কর্মীদের আন্দোলন থেকে সরানোর ফঁন্দি কখনোই সফল হবে না।

 

 

 বাধা যত আসবে আন্দোলনও তত বেগবান হবে। বক্তারা অভিযোগ করেন, দেশে বর্তমানে কোন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় নেই, শেখ হাসিনার সরকার হচ্ছে সামরিক সরকারের প্রেতাত্মা, তারা বাকশালী স্বৈরাচার ও নব্য বাকশালী গণতন্ত্রের লেবাসে স্বৈরশাসক। বক্তারা প্রচণ্ড ক্ষোভের সাথে বলেন, কারচুপির নির্বাচনের ফসল এই সরকারকে বলে দিতে চাই, বেগম জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের উপর জেল জুলুম নির্যাতন, নীপিড়ন, মানবাধিকার লঙ্ঘন, এক দলীয় শাসন ব্যবস্থা, বিচার বিভাগ দলীয় করণ করার ঘৃণ্য ষড়যন্ত্রের বিরম্নদ্ধে আজ থেকে লাগাতার কর্মসূচি শুরু হলো। আগামী সপ্তাহে বাংলাদেশ মিশনসহ বাংলাদেশ কনসুলেট ঘেরাও করার কর্মসূচিও ঘোষণা করা হয় এ সময়। এছাড়া জাতিসংঘ মহাসচিব বান-কি মুন সহ হোয়াইট হাইসে স্মারকলিপি প্রদান করা হবে বলেও উল্লেখ করা হয়। বক্তারা সরকারের নতজানু পররাষ্ট্র নীতি এবং দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের বিরম্নদ্ধে জনমত গড়ে তোলার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা আশা করেন। । বিক্ষোভ সমাবেশে অংশ নেন ও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, সহসভাপতি গিয়াস আহমেদ, আবুল কাসেম এবং নুর মোহাম্মদ, সেক্রেটারী মোসত্মফা কামাল পাশা বাবুল, যুগ্ম সম্পাদক আনোয়ারম্নল ইসলাম, যুগ্ম সম্পাদক এবং তারেক পরিষদ আনত্মর্জাতিক কমিটির চেয়ারম্যান আক্তার হোসেন বাদল, যুগ্ম সম্পাদক এবং এটিএম আলম, রফিক উদ্দিন, দফতর সম্পাদক মৌলানা আব্দুর রহমান, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মৌলানা অলিউলস্নাহ মোহাম্মদ আতিকুর রহমান, সেক্রেটারী সাইদুর রহমান সাইদ, সিটি বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু, সহসভাপতি একেএম মোস্তফা ফারুক এবং এম.এ. খালেক আকন্দ, সেক্রেটারী ইঞ্জি: আব্দুল খালেক, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের আহবায়ক পারভেজ সাজ্জাদ, তারেক পরিষদের হেলালুর রহমান, রম্নহুল আমিন নাসির, জিবন সফিক, আব্দুল কাদের, মো: আলমগির খাঁন, মো: মাহফুজুর রহমান, ওয়াহেদ আলি মন্ডল, সরওয়ার খান বাবু, হাজী আলাল উদ্দিন, আবুল বাসার, মাষ্টার মাইন উদ্দিন, আবু সুফিয়ান, মো: ওয়াহিদ, মো: নাসিম, মো: রম্নবেল, জাকির হাওলাদার, মেম্বর খান, মো: মহসিন, মির মসিউর রহমান, আশিক মাহমুদ, মো: মাবুদ, আলাউদ্দিন, মো: সুজন, ফারুক কামরুল আহসান, আহাম্মেদ মজুমদার প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV