Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যে সাত পরিস্থিতিতে আপনার আত্মকেন্দ্রীক হতেই হবে

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: July 30, 2014 | 5:01 PM

সাধারণভাবে আত্মকেন্দ্রীক না হওয়ার কথাই আমাদের শেখানো হয়। কিন্তু কখনো এমন সময় আসে যে, আত্মকেন্দ্রীক না হলে বঞ্চিত হতে হয়। কিন্তু কখন আপনার আত্মকেন্দ্রীক হতে হবে, এমন কোনো মাপকাঠি আছে কি? এ লেখায় থাকছে এমন সাতটি পরিস্থিতি, যখন আপনাকে আত্মকেন্দ্রীক হতেই হবে।
১. বঞ্চিত হলে
এমন কোনো পরিস্থিতি হতে পারে, যেখানে আপনি বঞ্চিত হচ্ছেন। তেমন পরিস্থিতিতে আপনার নিজেকে বিলিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আর এক্ষেত্রে আত্মকেন্দ্রীক হতেই হবে।
২. স্বপ্ন সফল করার পথে
নিজের স্বপ্নকে কে জলাঞ্জলি দিতে চায়? আপনার স্বপ্ন যদি হয় বাস্তব ও অর্জনযোগ্য তাহলে এর পেছনে স্বার্থপরের মতো লেগে থাকাই প্রয়োজন। এক্ষেত্রে আদতে আপনার নিজেরই লাভ হবে।
৩. সত্যিকার নিজের জন্য
নিজের জন্য স্বার্থপর হতে বাধা থাকা উচিত নয়। অনেকেই আপনাকে স্বার্থপর হতে মানা করবে। কিন্তু আপনার যদি সম্পূর্ণ নিজের বিশ্বাস ও আইডিয়া নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে ও আত্মবিশ্বাস থাকে তাহলে অন্যদের মতামত অগ্রাহ্য করাই উচিত। কারণ আপনি এক্ষেত্রে অন্য স্বার্থপরদের কথাই অগ্রাহ্য করছেন।
৪. অন্যের সন্তুষ্টি না পাওয়া
অনেকেই পরিবার ও বন্ধুবান্ধবের জন্য অনেক কিছু করেন। যদিও আদতে এর উত্তরে তেমন কিছু পান না। এ ধরনের কাজ করার পরে যদি আরও অনেক অনুরোধ আসতেই থাকে তাহলে কিছুটা স্বার্থপর হতেই হবে। অন্যথায় নিজের স্বার্থ বিলিয়ে দেওয়া ছাড়া কোনো ফায়দা হবে না।
৫. নিজের সত্যিকার প্রয়োজনীয়তার তাগিদে
নিজের সত্যিকার প্রয়োজন মেটানো আপনার প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। নিজের ভালো না হলে অন্যের ভালো আপনি করতে পারবেন না।
৬. অতিরিক্ত করা
অন্যের জন্য অতিরিক্ত কাজ করার অভ্যাস থাকে অনেকের। সেক্ষেত্রে দেখতে হবে আপনি অতিরিক্ত করছেন কি না। অন্যরা আপনাকে ব্যবহার করছে কি না, এটাও দেখার বিষয়। যদি এমন হয় যে, অন্যরা আপনাকে শুধুই ব্যবহার করছে, কিন্তু বিনিময়ে কোনোকিছু আপনার জন্য থাকছে না, সেক্ষেত্রে আত্মকেন্দ্রীক হওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না।
৭. অগ্রাধিকার
আপনার অগ্রাধিকার ঠিক করুন। কাকে কতখানি অগ্রাধিকার দেবেন, এটি ঠিক করুন। এরপর সে অগ্রাধিকার অনুযায়ী কাজ করুন। এ তালিকার বাইরের ব্যক্তিদের সম্বন্ধে কিছুটা আত্মকেন্দ্রীক হতেই হবে।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV