Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে ফেসবুক

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: August 3, 2014 | 1:37 AM

01082014_003_INTERNET.ORGনিউইয়র্ক: এবার বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে ফেসবুক। কোনও রিচার্জ বা ডেটা রিচার্জ ছাড়াই ওয়েব দুনিয়ায় সার্ফ করতে পারবেন। সব মোবাইল পরিষেবাতেই এই সুবিধে মিলবে বলে জানিয়েছেন ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ। এবার মোবাইল ফোনের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তে বসেই আপনি জানতে পারবেন স্থানীয় হাসপাতাল, চাকরির খবর, রেস্তোরাঁ, শিক্ষা-সংক্রান্ত সব তথ্য। এমনই এক নয়া ‘অ্যাপস’ লঞ্চ করল সোশ্যাল নেটওয়ার্কিং জায়েন্ট ফেসবুক। নয়া অ্যাপসটির নাম ইন্টারনেট ডট ওআরজি(internet.org)। অ্যাপসটি ডাউনলোড করলেই আপনি কোনও ডেটা রিচার্জ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

জুকারবার্গ জানিয়েছেন, ইন্টারনেট ডট ওআরজি-র লক্ষ্য হল গোটা পৃথিবীর মানুষকে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেওয়া। তিনি আরও বলেন, আমাদের সংস্থা মনে করে, বিশ্বের প্রতিটি মানুষ বিনামূল্যে ইন্টারনেটের মাধ্যমে স্বাস্থ্য, চাকরি, পড়াশোনা ও প্রাথমিক তথ্যটুকু পাওয়ার অধিকার রয়েছে। আমরা এর পর আরও নয়া পরিষেবা নিয়ে আসব ফেসবুক ব্যবহারকারীদের জন্য, তাও একেবারে বিনামূল্যে। আপাতত শুধুমাত্র জাম্বিয়ার এয়ারটেল ব্যবহারকারীরাই তাদের মোবাইলে এই অ্যাপস ব্যবহারের সুবিধে পাবেন। দ্রুতই গোটা বিশ্বের মানুষ এই পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন।

ফেসবুকের প্রডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর গাই রোজেন বলেন, মোবাইল ফোনের নেটওয়ার্কের আওতায় বাস করেন বিশ্বের জনসংখ্যার ৮৫ শতাংশ মানুষ। কিন্তু তাদের মধ্যে মাত্র ৩০ শতাংশ ইন্টারনেটের আওতায় বাস করেন। এই অ্যাপসটি ডাউনলোড করলে কোনো খরচ ছাড়াই স্বাস্থ্য, শিক্ষা, খবর, চাকরির-তথ্য পাবেন। বিনামূল্যে এই সার্ভিসগুলি মানুষের কাছে পৌঁছে দিয়ে আরও বেশি মানুষকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করতে চাই আমরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV