স্মার্টফোনের মেমোরি ফুরিয়ে গেছে? জেনে নিন কী করবেন
ভ্রমণে গিয়ে ছবি বা ভিডিও করার সময় কিংবা গেম খেলতে গিয়ে অনেকেই আবিষ্কার করেন, স্মার্টফোনের মেমোরিতে আর খালি জায়গা নেই। এ অবস্থায় অনেকের মাথায় একটা বিষয়ই কাজ করে- আরও মেমোরি যোগ করতে হবে কিংবা নতুন স্মার্টফোন কিনতে হবে। যদিও এর সহজ সমাধানও রয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
যেভাবে শুরু করবেন
স্মার্টফোনের মেমোরি-সংক্রান্ত সমস্যায় আপনি ছবি তুলতে গেলে একটি মেসেজ পাবেন। যেখানে লেখা থাকবে ‘অপর্যাপ্ত মেমোরির কারণে ছবি তোলা সম্ভব হচ্ছে না’ কিংবা ‘অপর্যাপ্ত মেমোরির কারণে ডাউনলোড করা সম্ভব হচ্ছে না।’
এ ধরনের মেসেজ পাওয়ার পর আপনার যে কাজ হবে তা হলো স্মার্টফোনের সম্পূর্ণ মেমোরির দিকে একটু নজর দেওয়া। এ ক্ষেত্রে অ্যাপল (আইফোন) ব্যবহারকারীদের ‘ইউজেস’ মেনুতে ক্লিক করতে হবে। এ জন্য আগে সেটিং থেকে জেনারেল-এ প্রবেশ করতে হবে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের এটি ‘স্টোরেজ’ থেকে দেখতে হবে। তবে ভিন্ন ভিন্ন ফোনে এটি আলাদা মেনুতে পাওয়া যাবে।কালের কণ্ঠ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!