Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

বয়স ৩০-এর ৭টি ভুল!

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: August 10, 2014 | 3:56 PM


গড় ৩০ বছর বয়সে প্রত্যেকে সংসার শুরু করে। চাকরির সঙ্গে যুক্ত হয়। জীবনে অনেক ব্যস্ততা চলে আসে। কিন্তু ব্যস্ততা তাকে অনেক ভুল কিছুর সঙ্গেও জড়িয়ে ফেলে। এই বয়সে করা অনেক ভুলের মধ্যে ৭টি খুল এখানে তুলে ধরা হলো।

১. উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ করে: একজন বিশ বছরের তরুণ জীবনে অনেক কিছু করার চিন্তা করলেও দেখা গেছে ত্রিশ বছরের তরুণ উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে দেয় অনেকাংশে। তখন তারা প্রতি মাসে পাওয়া বেতনের ওপর আসক্ত হয়ে পড়ে। অনেকে থিতু হয়ে পড়ে, ‘যেমন আছে সেটাই ভালো’ এমন চিন্তায়।
২. পরিবার এবং বন্ধুর আগে ক্যারিয়া নিয়ে ভাবে : এ প্রসঙ্গে মাইক্রোসফটের প্রোডাক্ট ডিজাইনারের একটি উক্তি ‘কেবল কাজ করবেন না। কিছু স্মৃতিও তৈরি করুন। বয়স যত বাড়ছে ততই কিন্তু সম্পর্ক তৈরি করার বিষয়টা কঠিন হয়ে পড়ছে আপনার জন্য।’
৩. স্বাস্থ্যের প্রতি অবহেলা : কাজের চাপে অনেকে এ সময় স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে পারেন না।
৪. সন্তান লাভের সুযোগ হারায় : মূলত এ সময় সন্তান লাভের চেয়ে ক্যারিয়ার গড়ার কাজে বেশি মনোযোগী হয়ে থাকে ত্রিশ বছর বয়সীরা। অনেকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় আরও পরে। অনেকে সন্তান লাভের ক্ষমতা হারায়।
৫. বাবা-মার সঙ্গে যথেষ্ট সময় কাটায় না : কেবল ক্যারিয়ার ও কাজের চিন্তায় ব্যস্ত থেকে, কাজে ব্যস্ত থেকে বাবা-মায়ের সঙ্গে সময় কাটানোর মতো সময় বের করতে পারে না।
৬. ভবিষ্যতের জন্য অর্থনৈতিক ভিত্তি গড়ে না : এ সময় অর্থ সঞ্চয়ের চেয়ে বেশি চিন্তা করে ৪০ পরবর্তী সময়ে কিংবা অবসর গ্রহণের পর পেনশনের অর্থে সঞ্চয় করবে। আবার অনেকে এ সময় নগদ অর্থ খেয়াল-খুশি মতো খরচ করতে ভালোবাসে।
৭. মজা করা, আড্ডা দেয়া বাদ দেয় : বছর বিশ বয়সের আগে অনেকে আড্ডা দিতে খুব পছন্দ করে। কিন্তু ত্রিশের পর দায়িত্ব-দায়বদ্ধতা, ক্যারিয়ার গড়ার চিন্তায় বা প্রচেষ্টায় এমন ব্যস্ত হয়ে পড়ে যে আড্ডা দেয়া বা বিনোদন করা বা মজা করা ভুলে যায়।
পাদটিকা : জীবনে অর্থই সব নয়। যদি টাকার কারণে বেঁচে থাকায় কোনো আনন্দ না থাকে, জীবন দূর্বিষহ হয়ে পড়ে তবে সে জীবনের কোনো মানে নেই। তাই আর দেরি নয়, কিছু স্মৃতি তৈরি করুন, প্রিয়জনকে সঙ্গ দিন, নিজেকে আনন্দ দিন।ইত্তেফাক 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ