Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

আলসেমী বাড়ায় রোগের ঝুঁকি!

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: August 11, 2014 | 10:46 AM


কথার কথা হিসেবে নানা সময়েআমরা যেসব প্রবাদ-প্রবচনকে হেলা ফেলা করি আদতে সেইসব কথার কথার পেছনেও কিন্তু রয়েছে মানুষের দীর্ঘদিনের পর্যবেক্ষণ আর অভিজ্ঞতা। আর কথার কথা বা প্রচলিত এমনই এক বিশ্বাসের পক্ষেই এবার গবেষণালব্ধ যুক্তি তুলে ধরেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। কথায় বলে অলস মস্তিষ্ক সকল বাজে কাজ বা অভ্যাসের আড্ডা খানা। আর অলস অবস্থায় দীর্ঘদিন শুয়ে বসে থাকলে তা যে মানুষের কর্মক্ষমতাকেই বাধাগ্রস্থ করে তুলতে পারে সেই বিষয়টিকেই কথার কথা থেকে বৈজ্ঞানিক প্রমাণের আওতায় এনেছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। সেই সাথে হুঁশিয়ার করে দিয়েছেন তাদেরকেও যার ামনে করেন আরাম-আয়েশে বিলাসী জীবন-যাপন মানেই রোগে ভোগার সম্ভাবনা কম। ইতোপূর্বে বিভিন্ন গবেষণায় যেসব মানুষ হাঁটা-চলা কম করেন তাদের হূদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকির কথা বলা হলেও এর নেপথ্য কারণটি ছিল অজানা। কিন্তু এবার ইউনিভার্সিটি অব মিসৌরির গবেষকরা এই নেপথ্য কারণ হিসেবে অলসতাকেই দায়ী করেছেন সর্বাগ্রে। তাদের মতে, কোনো কিছ ুনা করে বসে থাকার কারণে মানুষের রক্তে ব্লাড সুগারের মাত্রা বেড়ে যাওয়ায় তা মানুষকে হূদরোগ ও ডায়াবেটিস টাইপ-২ রোগের ঝুঁকির মুখে ফেলে দেয়। গবেষকরা আরও দাবি করেন, নিষ্ক্রিয়তা মানুষকে রোগাক্রান্ত করে তোলে এবং এর ফলে রক্তে সুগারের মাত্রাও বেড়ে যায় যেটি পক্ষান্তরে হূদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ-ব্যাধিরও কারণ হয়ে দাঁড়ায়। গবেষণার অংশ হিসেবে একদল খুব কর্মঠ ও স্বেচ্ছাসেবী মানুষের ব্যায়াম করা হঠাত্ করেই বন্ধ করে দেন। একইসঙ্গে তাদের হাঁটা-চলার গতিও কমিয়ে দেন। পরে পরীক্ষা করে দেখা যায়, প্রতি বেলা খাবারের পর তাদের ব্লাড সুগারের পরিমাণ আগের চাইতে অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। আর এই ফলাফল বিশেষণ করেই সুস্থ থাকার জন্য সকল প্রকার অলসতার সাথে সম্পর্ক ছিন্ন করার পরামর্শ দিয়েছেন এই বিজ্ঞানীরা।ইত্তেফাক 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV