সাবধান! চিনে নিন ক্যান্সারের আগাম চিহ্ন
ক্যান্সার ধরা পড়ার পর সকলেই সতর্ক হয়ে যান। আবার অনেকে বিশ্বাসই করতে পারেন না যে তাঁদের শরীরে ক্যান্সারের বীজ পাওয়া গিয়েছে। পরে তাঁরা বুঝতে পারেন, ক্যান্সারের বেশ কয়েকটি লক্ষণ আগেই ছিল। কিন্তু প্রথমে তা বুঝে উঠতে পারেননি তাঁরা। কলকাতার জনপ্রিয় দৈনিক এই সময় অবলম্বনে ক্যান্সারের কী কী লক্ষণ সে বিষয়ে জেনে নেওয়া যাক।
ক্লান্তি : আজকের ব্যস্ত জীবনে, সকলেই ক্লান্ত। কিন্তু কেউ যদি মনে করেন, কোনও দায়িত্ব পুরো করার জন্য কয়েক ঘণ্টার ঘুম দরকার, তা কিন্তু চিন্তার বিষয়। আমেরিকান ক্যান্সার সোসাইটির রিপোর্টে জানা গিয়েছে, এ ধরনের ক্লান্তি লিউকেমিয়া, কোলোন বা স্টমাক ক্যান্সারের কারণ।
সামান্য জ্বর, যা সবসময় থাকে : সব সময় যদি ৯৯.৮-১০০.৮ ডিগ্রি জ্বর থাকে, বেশ কয়েকটি জীবাণুতে শরীর আক্রান্ত হয়ে হতে পারে। এটি আবার ক্যান্সারের লক্ষণও হতে পারে। যেমন- হজকিনস ডিজিজ, লিউকেমিয়া এবং নন-হজকিনস লিমফোমা। সামান্য জ্বর থাকলে, দ্রুত চিকিত্সা করিয়ে নিশ্চিত থাকা উচিত।
গিলতে সমস্যা দেখা দিলে : কোনও কিছু গিলতে সমস্যা হলে বা ঠোঁট অথবা গলায় ক্ষত দেখা দিলে, মুখে ব্যাথা বা রক্তপাত হলে, তা যদি নিদির্ষ্ট সময়ের মধ্যে না সারে, তা হলে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অন হেলথের মতে, এগুলি ওরাল ক্যান্সারের লক্ষণ। তবে এগুলি নন-ক্যান্সারাসও হতে পারে।
অপ্রত্যাশিত ভাবে ওজন কমা : কোনও ব্যক্তি যদি তাঁর হঠাত্ ওজন কমার কারণ ব্যাখ্যা করতে না-পারেন, তা হলে তা চিন্তার বিষয়। ডায়েটিং, এক্সারসাইজ বা জীবনযাপনে কোনও পরিবর্তন ছাড়াই ওজন কমলে, এর পিছনে ক্যান্সারের চোখ রাঙানি থাকতে পারে। আমেরিকান ক্যান্সার সোসাইটি জানিয়েছে, ফুসফুস, স্টমাক বা প্যানক্রিয়াটিক ক্যান্সারের ফলে হঠাত্ ওজন কমতে পারে।
এমন কোনও লক্ষণ দেখলেই চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত।কালের কণ্ঠ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!