বিএনপি চেয়ারপার্সনের গুলশান অফিসের সামনে র্যাব ও পুলিশী তৎপরতা: নিউইয়র্কে বাংলাদেশ কন্সুলেটের সামনে প্রতিবাদ-বিক্ষোভ
নিউজ ওয়ার্ল্ড , নিউইয়র্ক: বিএনপি চেয়ার পার্সন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অফিসের সামনে র্যাব ও পুলিশী তৎপরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল ও জাতীয়তাদী ফোরামের উদ্যোগে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেলের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়েছে। গত বুধবার বিকেলে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে ম্যানহাটনে অবস্থিত বাংলাদেশ কন্সুলেটের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয়।
এতে বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মীরা বিএনপি চেয়ার পার্সনের অফিসের সামনে র্যাব ও পুলিশী তৎপরতার প্রতিবাদ করে বিক্ষোভ কর্মসূচীতে সরকার বিরোধী শ্লোগান দেয়। বিক্ষোভে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ, সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, কোষাধ্য জসীম উদ্দীন ভুইয়া, তারেক জাগরন পরিষদের রফিকুল ইসলাম ডলার, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দীন, যুবদল নেতা তাজুল ইসলাম খান, আমানত হোসেন আমান, মিজানুর রহমান মিজান, জাতীয়তাবাদী ফোরাম নেতা তোফায়েল চৌধুরী লিটন, বাসিত রহমান, নুরুল ইসলাম বর্ষন, মোশাররফ হোসেন, খাদেমুল মুলক, খালিক আকন্দ, নাসির শরীফ, আলমগীর খান, মাহবুব আলম আলমগীর,হোসেন মেম্বার, মোশতাক আহমদ তুহিন, মোহাম্মদ মুহসীন প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়ার অফিসের সামনে পুলিশ ও র্যাবের আকস্মিক উপস্থিতি ও মহড়া প্রদর্শনকে সরকারী উস্কানী অভিহিত করে এর বিরুদ্ধে স্বোচ্চার হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, এই সরকার মতায় আসার পর থেকে বিরোধী নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন চরম আকার ধারণ করেছে। এটা অবিলম্বে বন্ধ না হলে দেশের বিদেশে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুঁশিয়ারী উচ্চারণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া হচ্ছেন দেশের আপামর জনতার ঐক্য ও চেতনার প্রতীক। এই অবস্থায় ক্যান্টনমেন্টের বাড়ী থেকে তাঁকে উচ্ছেদের যেকোন ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন তারা। বিক্ষোভ সমাবেশ শেষে বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান বরাবরে একটি প্রতিবাদ লিপি দেয়া হয়। নিউইয়র্কে বাংলাদেশের কন্মাল জেনারেল শাব্বির আহমেদ চৌধুরীর কাছে এই প্রতিবাদ লিপি হস্তান্তর করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, বেলাল মাহমুদ, আনোয়ারুল ইসলাম সহ উপস্থিত নেতৃবৃন্দ। এছাড়া জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী কিনটনের কাছেও প্রতিবাদ লিপির কপি পাঠানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ বিএনপি চেয়ারপার্সনের অফিসের সামনে পুলিশী তৎপরতার নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি