ঘণ্টায় ৩১ হাজার ডলার আয়!
ইউএসএনিউজ ডেস্ক: বলা হয়, এ প্রজন্ম খণ্ডকালীন চাকরির প্রজন্ম। শিক্ষার্থীদের পাশাপাশি অনেক পূর্ণকালীন চাকরিজীবীও এ চাকরি করেন। ঘণ্টা হিসেবে তাঁরা সেবা দেন। পারিশ্রমিকও পান সেই হিসাবে। ঘণ্টায় ২০ কিংবা ৫০ অথবা ১০০ ডলার পান। ক্ষেত্রবিশেষে এই সম্মানী হয়তো হাজার ডলার ছাড়িয়ে যায়। কিন্তু তাই বলে ঘণ্টায় ৩১ হাজার ডলার! অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত ডোমিনোস পিৎজার জাপানি কোম্পানি লোভনীয় বেতনের এ চাকরির প্রস্তাব দিয়েছে।
জাপানে ডোমিনোস পিৎজার ২৫তম বার্ষিকী উপলক্ষে বিশাল অঙ্কের এ চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। কোম্পানির ওয়েবসাইটে এ চাকরিসংক্রান্ত একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
ঘণ্টায় হাজার ডলারের চাকরি হলেও এর জন্য বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি। ১৮ বছরের বেশি যে কেউ এ চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে জাপানে কাজ করার অনুমতি থাকতে হবে প্রার্থীর।
জাপানের কর্মসংস্থানবিষয়ক একটি বেসরকারি প্রতিষ্ঠান জানিয়েছে, সে দেশে খণ্ডকালীন চাকরিতে ঘণ্টায় গড় আয় ১২ ডলার। এএফপি।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন