Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: September 4, 2014 | 10:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালি শিশু-কিশোরদের স্কুলে যাবার জন্য উৎসাহ প্রদানের লক্ষ্যে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি। নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টারে বেঙ্গল রেষ্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে বাঙালী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করে তারা । এ উপলক্ষে ১ সেপ্টেম্বর দুপুরে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর পরিচালনায় এবং সভাপতি রেজাউল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিটি এক্টিভিস্ট সারোয়ার জাহান লাহিন, মামুন’স টিউটোরিয়ালের অধ্যক্ষ শেখ আল মামুন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নূর উদ্দিন, সহসভাপতি রেহানুজ্জামান, প্রদীপ বৈদ্দ, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি আবদুল বাছির খান প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল সাপ্লাই ব্যাগ তুলে দেন। বিপুল সংখ্যক প্রবাসী ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের স্কুল সাপ্লাই সংগ্রহ করেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন মূলধারার রাজনীতিক মো: এন মজুমদার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও নতুন প্রজন্মের অনেকে উস্থিত ছিলেন। এ আয়োজনে সহযোগিতাকারীসহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানের আয়োজকরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV