Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

স্ত্রীসহ ভার্জিনিয়ার সাবেক গভর্নর দোষী সাব্যস্ত

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: September 5, 2014 | 7:25 AM

ভার্জিনিয়ার সাবেক গভর্নর রবার্ট ম্যাকডানেল ও তাঁর স্ত্রী মরিনকে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের আদালত।
এএফপির খবরে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সরকারি আইনজীবীরা জানান, উইলিয়াম নামের এক তামাক ব্যবসায়ীর কাছ থেকে ম্যাকডানেল দম্পতি প্রায় ১ লাখ ৭৭ হাজার মার্কিন ডলারের (১ কোটি ৩৭ লাখ ৩৫ হাজার ২০০ টাকা) ঋণ ও আর্থিক সুবিধা নিয়েছেন।
ম্যাকডানেল দম্পতি ওই ব্যবসায়ীর কাছ থেকে উপহার হিসেবে নিয়েছেন বিলাসবহুল পোশাক, মূল্যবান সামগ্রী, ব্যক্তিগত বিমানে ভ্রমণসুবিধা। ম্যাকডানেল দম্পতির মেয়ের বিয়ের আগে উইলিয়াম মিসেস ম্যাকডানেলের জুতা ও হাতব্যাগ কেনার জন্য প্রায় ১৫ হাজার মার্কিন ডলার ব্যয় করেন।
সরকারি কৌঁসুলিরা বলেন, অর্থ ও উপহারের বিনিময়ে ওই দম্পতি উইলিয়ামের ব্যবসায় সহযোগিতা করেছেন।
রিপাবলিকান এই নেতাকে দুর্নীতির ১১টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁর স্ত্রী মরিন ম্যাকডানেলও দুর্নীতির নয়টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।
ভার্জিনিয়া সীমান্তবর্তী ওয়াশিংটন ডিসিতে একটি দুর্নীতির মামলায় সাবেক গভর্নর ও তাঁর স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
এ ঘটনা ৬০ বছর বয়সী রবার্ট ম্যাকডানেলের জীবনে নাটকীয় পতন ঘটাবে বলে আশঙ্কা করা হচ্ছে । ২০১০ সাল থেকে তিনি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১২ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট মিট রমনির রানিং মেট হওয়ার সম্ভাবনা যাঁদের ছিল, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন রবার্ট ম্যাকডানেল।
ম্যাকডানেল এর মধ্যে ক্ষমতা চেয়েছেন। তবে তাঁর দাবি, তিনি উপহার ও ঋণ নিলেও সুদসহ অর্থ পরিশোধ করেছেন। কোনো আইন ভঙ্গ করেননি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV