Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ভার্জিনিয়ায় বিয়ের অনুষ্ঠানে অজস্র প্রশ্নের মুখোমুখি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: September 9, 2014 | 6:44 AM

download (3)যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে এসে অজস্র প্রশ্নের মুখোমুখি হলেও কোনো প্রশ্নের উত্তর দেননি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ। দীর্ঘদিন পর সম্প্রতি তিনি সস্ত্রীক ভার্জিনিয়ায় একটি বিয়ের অনুষ্ঠনে উপস্থিত হলে প্রবাসিরা তাকে ঘিরে ধরে। তারা বিভিন্ন কৌতুহলের সঙ্গে অনেক প্রশ্ন করেন, এসময় কিছুটা বিব্রত দেখা যায় ফখরুদ্দীনকে।
বিয়ের অনুষ্ঠানে ফখরুদ্দিন আহমেদ ও তার স্ত্রী উভয়েই চুপচাপ বসে থাকলেও আড়ালে থাকার চেষ্টা তাদের রক্ষা করতে পারেননি। অনেকেই সামনে এগিয়ে এসে জানতে চেয়েছেন, রাজনৈতিক দুর্বৃত্তদের নির্মূলের অভিযান থেকে তার সরকার হঠাৎ পিছু হটেছিল কেন? কেউ বা জিজ্ঞেস করেন, বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থন পেয়েও তারা রাজনীতিকে দুর্নীতিমুক্ত করার পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে দিয়ে রাজনৈতিক দল গঠনের পথে এগিয়ে ছিলেন কেন? বাকি জীবন আমেরিকাতেই কাটাবেন, নাকি বাংলাদেশে ফেরার ইচ্ছা আছে ইত্যাদি।
প্রবাসিদের এসব প্রশ্নের কোনো জবাব দেননি ড. ফখরুদ্দীন ছিলেন নীরব। হাসিমুখে সবার সাথে পরিচিত হলেও কোনো উত্তর মেলেনে তার কাছ থেকে। দেশের বহুল আলোচিত ওয়ান-ইলেভেনের নায়ক ফখরুদ্দীন আহমেদ ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্রে চলে যান। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাসরত বাংলাদেশের জাতীয় দলের সাবেক ফুটবলার মোস্তফা হোসেন মুকুলের মেয়ে রুয়েনা তানাজের বিয়েতে গত ৩১ আগস্ট তিনি অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন।
উল্লেখ্য, ড. ফখরুদ্দীন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে তিনি নিজের বাড়িতেই রয়েছেন। সেখানেই অবসর জীবন কাটাচ্ছেন। তার সরকারের মূল চালিকাশক্তি ছিলেন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। তিনিও চিকিৎসার জন্য নিউইয়র্কে বসবাস করছেন সস্ত্রীক। জেনারেল মঈনও যুক্তরাষ্ট্রের নাগরিক।আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ