Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ১৩ বছরের দহন

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: September 11, 2014 | 1:43 PM

ইব্রাহীম চৌধুরী, নিউইয়র্ক : ১৩ বছর ধরে পোড়ামাটি সংরক্ষণ করছে শিরিন। এই পোড়ামাটির মধ্যে রয়েছে তার চিরতরে হারিয়ে যাওয়া বাবার স্মৃতি। সে স্মৃতি আগলে বড় হয়েছে সে। বাবার বলে যাওয়া ‘গুডবাই’ এখনো তার কানে ভারী কোনো বিদায়-ঘণ্টার মতো, বিশেষ করে আজকের এই দিনটাতে।
আজ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর। ২০০১ সালের এই দিনটি ছিল মঙ্গলবার। ১৩ বছর আগে এই দিন মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটেছিল নাইন-ইলেভেনের মতো লোমহর্ষক ঘটনা। এ ঘটনায় শুধু যুক্তরাষ্ট্রই পাল্টায়নি, পাল্টে গেছে পুরো বিশ্বের পরিস্থিতি।
২০০১ সালের এ দিনটিতে বিশ্ব বাণিজ্য কেন্দ্র থেকে পেন্টাগন পর্যন্ত জঙ্গিদের বিমান হামলায় ধূলিসাৎ হয়ে যায় বিশ্ব বাণিজ্য কেন্দ্র। এতে নিহত হন ৬০টি দেশের তিন হাজারেরও বেশি মানুষ। এঁদের মধ্যে নিহত হন বাংলাদেশি শাকিলা-নুরুল দম্পতিসহ মুহাম্মদ সাদেক আলী, মোহাম্মদ শাহজাহান, সাব্বির হোসেন, সালাউদ্দিন আহমেদ, আবুল কে চৌধূরী, নাভিদ হোসেন, ওসমান গণি ও আশফাক আহমেদ। ২০০৫ সালে নিউইয়র্কের ব্রুকলিনে ফিফথ অ্যাভিনিউসংলগ্ন শাকিলা-নুরুল দম্পতির নামে নতুন একটি সড়ক তৈরি হয়েছে।
লোমহর্ষক এ ঘটনার ১৩তম বর্ষপূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর নতুন প্রজন্মের সামনে দৃশ্যমান হয়েছে এক ভিন্ন বিশ্ব বাস্তবতা। ব্রুকলিনের ফিফথ অ্যাভিনিউয়ের পাশে ‘শাকিলা ইয়াসমিন অ্যান্ড নুরুল হক মিয়া ৯১১ মেমোরিয়াল’ সড়কে হাঁটতে হাঁটতে কেউ হয়তো হঠাৎ করেই থমকে যান। জানতে চান বাংলাদেশি এই দম্পতির কাহিনি।
টুইন টাওয়ার ও পেন্টাগনে হামলাকারীদের পরিচয় জানতে দেরি হয়নি সেদিন। মাত্র ১৯ জনের একটি দল পরিকল্পিতভাবে তিনটি বিমান দিয়ে এ হামলা চালায়। এই পরিকল্পনার কথা আগে থেকে মোটেও আঁচ করতে পারেনি বিশ্বের শক্তিধর রাষ্ট্রের নিরাপত্তা গোয়েন্দারা। এর প্রতিবাদে জঙ্গিবাদবিরোধী যুদ্ধযাত্রা শুরু করে যুক্তরাষ্ট্র। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিহত হওয়া তিন হাজারের সংখ্যাটি এখন হতাহত মিলে লাখের সীমানা পেরিয়েছে। হামলার মূল পরিকল্পনার জন্য দায়ী ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে। তবু ১৩ বছর পরও শেষ হচ্ছে না যুক্তরাষ্ট্রের এই যুদ্ধযাত্রা।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর। রাত ১০টার আগে ফিরতে পারবেন না বলে ছেলেমেয়েদের কাছ থেকে বিদায় নিয়ে কাজে গিয়েছিলেন বাংলাদেশের নাগরিক মোহাম্মদ শাহজাহান। আদরের মেয়ে শিরিনকে স্কুলে নামিয়ে দিয়ে গুডবাই বলেছিলেন। শেষবারের মতো বাবার বলে যাওয়া ‘গুডবাই’-এর স্মৃতি নিয়ে বেড়ে উঠছে শিরিন। টুইন টাওয়ারের ধ্বংসস্তূপ থেকে পোড়া মাটি সংগ্রহ করে নিজের কাছে রেখেছে শিরিন। এই মাটির দিকে তাঁকিয়ে শুধু ১১ সেপ্টেম্বর নয়, গত ১৩টি বছর বাবার কথা মনে করছে সে। এর পরও এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে মানসিকতা। যেমন—ধ্বংস হয়ে যাওয়া বিশ্ব বাণিজ্য কেন্দ্রের জায়গায় নির্মিত হয়েছে ফ্রিডম টাওয়ার।

যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার পর নিউইয়র্ক থেকে ম্যারিল্যান্ডে চলে গিয়েছিলেন আরেক বাংলাদেশি সালাউদ্দিন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের আগের দিন আবার নিউইয়র্কে ফিরে আসেন তিনি। কাজে যোগ দেন বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উইন্ডোজ অব দ্য ওয়ার্ল্ড হোটেলে। ঘটনার দিন তাঁর নির্ধারিত কাজ ছিল না। সন্তানসম্ভবা স্ত্রীকে চিকিৎসকের কাছে নিতে অন্য সহকর্মীর সঙ্গে কাজের সময় বদল করেছিলেন সেদিন। তারপর সেই হামলা। হামলায় নিহত সালাউদ্দিন দ্বিতীয় সন্তান ফারাকাতের মুখ দেখে যেতে পারেননি। ১৩ সেপ্টেম্বর জন্ম হয় ফারাকাতের। তার বয়সও এখন ১৩। যুক্তরাষ্ট্রে বিভিন্ন আনুষ্ঠানিকতায় প্রতিবছর ১১ সেপ্টেম্বর স্মরণ করা হয়। কিন্তু কিশোর ফারাকাত কিছুতেই মনে করতে পারে না তার না-দেখা বাবার মুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV