Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কবি ঔপন্যাসিক নবনীতা দেব সেন

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: September 14, 2014 | 8:26 PM

নিউইয়র্ক (এনআরবি নিউজ) : ‘বাংলাদেশের বাংলা পাল্টে যাচ্ছে। অ-বাংলা শব্দে ভর্তি। পাঞ্জাবী, উর্দু শব্দ ছাড়াও প্রচুর আঞ্চলিক শব্দের আধিক্য এখন বাংলাদেশের সাহিত্যে’। ১৩ সেপ্টেম্বর শনিবার কবি ঔপন্যাসিক নবনীতা দেবসেন নিউইয়র্কের মুক্তধারা আয়োজিত এক সাহিত্য সভায় এমন অভিমত পোষণ করেন। মুক্তধারার প্রেসিডেন্ট বিশ্বজিত সাহার পরিচালনায় অনুষ্ঠিত প্রাণবন্ত এ সভায় বাংলাদেশের সাহিত্য, পশ্চিমবঙ্গের সাহিত্য, প্রবাসের সাহিত্য, ভাষার পরিবর্তন, স্মৃতিচারণ, দেশভাগ ইত্যাদি প্রসঙ্গে আলোকপাতের পাশাপাশি বাংলাদেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করেছেন কলকাতার এই লেখিকা। নিউইয়র্কের উল্লেখযোগ্য সংখ্যক কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক ও সাহিত্য-সংস্কৃতি কর্মীরা এতে অংশ নেন। অনুষ্ঠানে কবিতা পাঠ, আবৃত্তি, সাহিত্য নিয়ে কথকতা ছাড়াও ছিল অটোগ্রাফ প্রদান।

14092014_03_NABANITA

প্রবাসে দৈবের বশে’র লেখক নবনীতা দেব সেন ১৯৫৯ সালে প্রথম আমেরিকায় এসেছিলেন। তাঁর জীবনের অনেক সময় তিনি অতিবাহিত করেছেন যুক্তরাষ্ট্রে। তিনি বলেন, ‘তবে আমি কখনো আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করতে পারিনি। মানুষ প্রবাসী হয় নিজের সিদ্ধান্তে। তাঁর হৃদয়ে ধারণ করে প্রবাস জীবন। আবার সে হৃদয়ে মাতৃভূমিও ধারণ করে।’ অমর্ত্য সেনের সাথে যখন তিনি আমেরিকায় দীর্ঘদিন বসবাস করেছেন, সে সময়ে তাঁদের সন্তানসহ বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন নবনীতা দেবসেন। তিনি বলেন, ‘এক সময় যখন আমেরিকায় আসতাম তখন বাংলা বইয়ের প্রতিষ্ঠান বা বাংলা বইমেলা হবে এটা ছিল কল্পনার বাইরে। আজ আমাদের লেখা অক্ষরগুলো নিয়ে প্রকাশিত গ্রন্থরাশি আমেরিকায় দেখে আমি অভিভূত। তাই আমেরিকায় আসলেই বারবার ছুটে আসি মুক্তধারায়।’ কবি নরেন্দ্র দেব ও রাধারানী দেবীর কন্যা নবনীতা দেবসেন বলেন, ‘ভাষার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে। কোন ধর্মীয় কারণে বাংলাদেশ স্বাধীন হয়নি। এটি বাংলাদেশের মানুষের জন্য বড় গৌরবের।’

ট্যাগ:
Situs Streaming JAV