Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে “বাংলাদেশের জাতিসংঘে সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি” উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: September 18, 2014 | 12:23 AM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে “বাংলাদেশের জাতিসংঘে সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি” উদযাপন করেছে। নিউইয়র্কের স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টায় নানা আয়োজনে দিবসটি উদযাপন করে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন। কেক কেটে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে আব্দুল মোমেন। এ সময় মিশনের কুটনীতিক ও অফিসিয়ালগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৭৪ সালের এই দিনে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে। স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশের উন্নয়নের পাশাপাশি বঙ্গবন্ধু জাতিসংঘের সদস্য পদ লাভে কূটনৈতিক উদ্যোগ গ্রহন করেন। যার ফলে মাত্র আড়াই বছরে বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে এই বিশ্ব সংস্থায় অন্তর্ভুক্ত হয়। যা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরনীয় অধ্যায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV