জাতিসংঘের রিপোর্ট:মানব উন্নয়ন সূচকে এগিয়েছে বাংলাদেশ

ই উএস এ নিউজ ডেস্ক: জাতিসংঘ মানব উন্নয়ন রিপোর্টে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করা হয়েছে। বৃহস্পতিবার নিউইয়র্কে প্রকাশিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) রিপোর্টে বলা হয়, বাংলাদেশে দারিদ্র্য হ্রাসে প্রতিবেশী দেশ ভারতের তুলনায় বেশি অগ্রগতি ঘটেছে। বাংলাদেশের মানব উন্নয়ন সূচক গত ৩০ বছরে ৮১ শতাংশ বেড়েছে। বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার বলেন, দেশের প্রত্যেক নাগরিকের কাছে এটি গৌরবের বিষয়। ‘দ্য রিয়েল ওয়েলথ অব ন্যাশনস : পাথওয়েজ টু হিউম্যান ডেভেলপমেন্ট’ শিরোনামের এ রিপোর্ট অনুযায়ী গত ৪০ বছরে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে ২৩ বছর। এ সময় ভারতে ১৬, আফগানিস্তানে ১৩, ইরানে ১৮ বছর আয়ু বেড়েছে। গড় আয়ুর দিক থেকে এগিয়ে আছে জাপান। জাপানিরা ৮৩ বছরের বেশি বাঁচে। ইউএনডিপির এক বিবৃতিতে বলা হয়, মানব উন্নয়ন সূচকে আয়ু বাড়ার বিষয়টি বড় ধরনের নিয়ামক হিসেবে কাজ করেছে। সূচক অনুযায়ী ১৬৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৯তম। তবে গত ৩০ বছরে অগ্রগতির বিবেচনায় বাংলাদেশের অবস্থান তৃতীয়।
রিপোর্টে বলা হয়, দরিদ্র মানুষের কল্যাণের বিবেচনায় বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে। দারিদ্র্য হ্রাসে ভারতের তুলনায় বাংলাদেশে বেশি অগ্রগতি ঘটেছে, যদিও অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ প্রতিবেশী ভারতের তুলনায় পিছিয়ে আছে।
তুলনামূলক উপাত্তের ওপর ভিত্তি করে রিপোর্টে বলা হয়, ১৯৮০-এর দশকের পর থেকে বাংলাদেশে সূচক উন্নয়ন প্রায় দ্বিগুণ হয়েছে। ইউএনডিপির কর্মকর্তারা বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৪টি দেশের গত দুই দশকের মানব উন্নয়ন সূচকের তুলনামূলক ধারা পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশ ও কম্বোডিয়ায় বেশি অগ্রগতি হয়েছে।
আফ্রিকায় মাত্র তিনটি দেশ ১৯৭০ সালের তুলনায় পিছিয়ে আছে। দেশগুলো হচ্ছে_ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, জিম্বাবুয়ে ও জাম্বিয়া। প্রথম দুটি দেশ যুদ্ধের কারণে এবং তৃতীয়টি প্রধানত এইচআইভি/এইডসের কারণে পিছিয়ে আছে। খবর ইউএনবি, বাসস, বিবিসি ও রয়টার্স অনলাইনের।
মানব উন্নয়ন বিষয়ে প্রথম রিপোর্ট প্রকাশের ২০তম বার্ষিকী উপলক্ষে এ রিপোর্ট প্রকাশ করা হয়। জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন যৌথভাবে নিউইয়র্কে এ রিপোর্ট প্রকাশ করেন। এতে বলা হয়, বিশ্বে স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। গত ৪০ বছরে উন্নয়নশীল দেশগুলো এগিয়েছে অনেক দূর। মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে।
১৬৯টি দেশ ও অঞ্চলের ওপর জরিপ চালিয়ে তৈরি করা সূচকে ভারতের অবস্থান ১১৯তম, চীন ৮৯তম ও শ্রীলংকা ৯১তম। এছাড়া পাকিস্তান ১২৫তম, নেপাল ১৩৮তম এবং আফগানিস্তান ১৫৫তম স্থানে আছে। প্রথম স্থানে রয়েছে নরওয়ে, দ্বিতীয় অস্ট্রেলিয়া এবং তৃতীয় নিউজিল্যান্ড। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র চতুর্থ।
রিপোর্ট অনুযায়ী, বিশ্বে বসবাসের সবচেয়ে ভালো জায়গা তেলসমৃদ্ধ দেশ নরওয়ে। আর সবচেয়ে খারাপ জিম্বাবুয়ে, যেখানে আছে অর্থনৈতিক সংকটের পাশাপাশি এইডসের প্রকোপ।

সর্বশেষ সংবাদ
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন