Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

বিবিসির চার হাজার সংবাদকর্মীর ৪৮ ঘণ্টার ধর্মঘট:অনুষ্ঠান কার্যক্রমে কিছুটা ব্যাঘাত

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: November 6, 2010 | 12:48 AM

বিবিসির সংবাদকর্মীরা গতকাল শুক্রবার ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন। প্রস্তাবিত পেনশন হ্রাস পরিকল্পনার প্রতিবাদে তাঁরা এ ধর্মঘট পালন করছেন। ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট (এনইউজে) এ ধর্মঘটের ডাক দিয়েছে। এ সংগঠনের সদস্যসংখ্যা চার হাজার ১০০।
ধর্মঘটের কারণে বিবিসির রেডিও ফোরের গতকালের অনুষ্ঠান কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটে। তবে বিবিসি ওয়ানের ব্রেকফাস্ট নিউজ যথারীতি সংবাদ পরিবেশন কার্যক্রম চালিয়ে যায়।
বিবিসির পরিচালক মার্ক টমসন অবশ্য বলেছেন, ধর্মঘটের কোনো প্রভাব তাঁদের অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রমে পড়েনি। এমনকি এতে কোনো অনুষ্ঠান কাটছাঁটও করতে হচ্ছে না। তবে দাবি আদায় না হলে এনইউজে ১৫ ও ১৬ নভেম্বর পুনরায় ধর্মঘটে যাওয়ার চিন্তাভাবনা করছে। সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, তখন বিবিসির সব রেডিও ও টেলিভিশনের অনুষ্ঠান হয় বন্ধ হয়ে যাবে, নয়তো অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রম ব্যাহত হবে।
বিবিসি কর্তৃপক্ষ আগামী বছর এপ্রিল থেকে পেনশন বাজেট ১৫০ কোটি পাউন্ড কমানোর ঘোষণা দিয়েছে। এ ঘোষণার প্রতিবাদে আন্দোলনে নামেন বিবিসির সংবাদকর্মীরা। বিবিসি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV