Monday, 8 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

অ্যাপলের নতুন আইফোনের ছয় তথ্য

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: September 30, 2014 | 7:20 AM

নতুন আইফোন শুধু হালকা-পাতলা স্মার্টফোনই নয়, এর আরও অনেক ফিচার রয়েছে। এটি একদিকে যেমন শক্তিশালী, অন্যদিকে আবার শক্তিসাশ্রয়ী।
মসৃণ ধাতব পৃষ্ঠে নতুন রেটিনা এলইডি ডিসপ্লে রয়েছে আইফোনে। নতুন প্রজন্মের এই আইফোনে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সঠিক সংমিশ্রণ ঘটেছে। নতুন আইফোনের ছয়টি ফিচার নিয়ে সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
বড় ও পাতলা ফোন
অ্যাপল দুটি মডেলের আইফোন বাজারে এনেছে যার একটি হচ্ছে—৪.৭ ইঞ্চি মাপের আইফোন৬ এবং অন্যটি ৫.৫ ইঞ্চি মাপের আইফোন৬ প্লাস। আইফোনের ইতিহাসে এই দুটি ফোনই সবচেয়ে বড় মাপের আইফোন। বড় আকার অর্থ অ্যাপসের জন্য আরও বেশি পিক্সেল পাওয়া। এই দুটি ফোনের স্ক্রিনের রেজুলেশন হচ্ছে ৭৫০ বাই ১৩৩৪ ও ১০৮০ বাই ১৯২০ পিক্সেল। আইফোন৫-এর রেজুলেশন ছিল ৬৪০ বাই ১১৩৬ পিক্সেল। এই দুটি স্মার্টফোন আবার সবচেয়ে কম পুরুত্বের স্মার্টফোন। এর পুরুত্ব ৬.৯ ও ৭.১ মিলিমিটার যেখানে আইফোন৫এসের পুরুত্ব ছিল ৭.৬ মিলিমিটার।

অ্যান্ড্রয়েডের প্রতিদ্বন্দ্বী
নতুন আইফোন বাজারে এনে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনকে টেক্কা দিতে চাইছে অ্যাপল। শুধু আইফোনের মাপই বড় করেনি একই সঙ্গে পাওয়ার বাটনটিকে ওপর থেকে সরিয়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মতোই ডানদিকে সরিয়ে নিয়েছে অ্যাপল।

শক্তিশালী কিন্তু শক্তিসাশ্রয়ী
অ্যাপলের আইফোন ৬ ও ৬প্লাসে অ্যাপলের নকশা করা এ৮ নামের নতুন প্রসেসর রয়েছে। এই প্রসেসরে রয়েছে দুই বিলিয়ন ট্রানজিস্টর যা আইফোনকে সাধারণ কম্পিউটিং কাজের ক্ষেত্রে ২৫ শতাংশ কেশি কর্মক্ষম ও গ্রাফিকসের ক্ষেত্রে ৫০ শতাংশ বেশি উন্নত করেছে। এ ছাড়া নতুন আইফোনে ব্যাটারির চার্জ থাকবে বেশি। শুধু ফোন কল করার হিসেব ধরলে ব্যাটারি এক চার্জে যাবে ১৪ ঘণ্টা আর আইফোন ৬প্লাস প্রায় এক দিন। পুরোনো সংস্করণের আইফোনে ব্যাটারির স্ট্যান্ডবাই সময় ছিল মাত্র ১০ ঘণ্টা।

উন্নত ক্যামেরা
নতুন আইফোনে উন্নত একটি ক্যামেরা সেন্সর যুক্ত করেছে অ্যাপল, যা দুটি অটো ফোকাস ধরতে পারে। এতে স্লো মোশান ভিডিও ফিচারও রয়েছে, যা প্রতি সেকেন্ডে মাত্র ২৪৯ ফ্রেম ধরে পরে তা ধীরে ধীরে চালাতে পারে। আইফোন ৬ প্লাসে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধা যা ঝকঝকে ছবি তুলতে সাহায্য করে।

দ্রুতগতির নেটওয়ার্ক সমর্থন
ওয়াই-ফাই ও সেলুলার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে যে প্রযুক্তিগুলো ব্যবহৃত হয় নতুন আইফোনে সেই প্রযুক্তির উন্নয়ন করে অ্যাপল। আইফোন৬ এখন ৮০২.১১এসি নামে ওয়াই-ফাই আপগ্রেড মান সমর্থন করে যা আইফোন৫এ ব্যবহৃত ওয়াই-ফাই চিপের তুলনায় তিনগুণ দ্রুতগতির। সেলুলার সার্ভিসের মান খারাপ হলে আইফোন ওয়াই-ফাই নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে ফোন কলের পথ ঘুরিয়ে দিতে পারবে আইফোন।

আইওএস৮
নতুন আইফোনে ব্যবহৃত হচ্ছে আইওএস৮ নামের অপারেটিং সিস্টেম। এতে উন্নত অন-স্ক্রিন কিবোর্ড সুবিধা রয়েছে। এ ছাড়া উন্নত আইক্লাউড সুবিধা যুক্ত করেছে অ্যাপল।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV