Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যাণ পরিষদের জেলহত্যা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: November 8, 2010 | 6:36 PM

 হাকিকুল ইসলাম খোকনঃ দেশ ও প্রবাসে যথাযথ মর্যাদায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ৩৫তম জেলহত্যা দিবস উদযাপন করেছে। প্রবাসে নানা কর্মসূচীর মাধ্যমে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ, নিউইংল্যান্ড আওয়ামী লীগ, ওয়াশিংটন আওয়ামী লীগ, ফোরিডা আওয়ামী লীগ, ক্যালিফর্নিয়া আওয়ামী লীগ, মিশিগান আওয়ামী লীগ, নিউজার্সি আওয়ামী লীগ, জাতীয় চার নেতা পরিষদ, বাংলাদেশ মানবাধিকার পরিষদ, গ্রেটার ঢাকা এসোসিয়েশন, বৃহত্তর ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন ও উন্নয়ন পরিষদ, জাতির পিতা পরিষদ, এসোসিয়েশন অব বেঙ্গলী নেশনস, মুক্তিযোদ্ধা সংসদ, আমরা ক�জন মুক্তির সেনা, মুজিব আদর্শ মূল্যায়ন পরিষদ আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ ইত্যাদি নানান কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপন করেছে। এ উপলে বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যান পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে দিবসের সূচনা করে। এদিন সকাল ১১টায় ম্যানহাটনের একটি রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি এম. আনোয়ারের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাউথ এশিয়ান হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারী জেনারেল ও মুক্তিযোদ্ধা রতন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সোহ্রাওয়ার্দী স্মৃতি পরিষদের সভাপতি হাসানুর রহমান, লেখক ও প্রকাশক এবিএম সালেহ উদ্দীন, উদয়ন শিল্পী গোষ্ঠীর সভাপতি ডা: টমাস দুলু রায়, এক্টিভিষ্ট শোয়েব চৌধুরী, বাংলাদেশ কালচারাল সোসাইটি ইউএসএ�র সভাপতি নূরুল আবেদীন, নিউইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনী, সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা, সাধারণ সম্পাদক জাহেদ ওসমান মামুন, যুগ্ম সম্পাদক সুহাস বড়ুয়া। সভায় বক্তাগণ সরকারের নিকট দাবি করেছেন জেলহত্যার পূনবিচার ও খুনিদের ফাঁসি। সভার প্রারম্ভে ‘৭৫ এর ১৫ আগষ্ট স্বপরিবারে বঙ্গবন্ধুর, ৩-রা নভেম্বর ঢাকা কেন্দ্রিয় কারাগারে চার জাতীয় নেতা, ৫২-এর মহান ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ সহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্বরণে দাড়িয়ে এক মিনিটকাল নীরবতা পালন করা হয়। সভায় প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উদীচির সাবেক সভাপতি কলিম শরাফির প্রয়াণে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে একটি শোক প্রস্তাব গৃহিত হয়। 

 
ট্যাগ:
Situs Streaming JAV