Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

আইএএস ফ্রিডম মেডেল পেলেন বাঙ্গালী সাইন্টোলজিষ্ট মোহাম্মদ খলিল উল্লাহ

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: November 8, 2010 | 6:44 PM

 

 হাকিকুল ইসলাম খোকন: বাঙ্গালী সাইন্টোলজিষ্ট মোহাম্মদ খলিল উল্লাহকে গত ১৫ অক্টোবর ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব সাইন্টোলজিষ্ট এর ২৬ তম বার্ষিক অনুষ্ঠানের প্রধান বক্তা এবং সাইন্টোলজিষ্ট রিলিজিয়নের প্রধান ডেভিড মিসকাভিজ বিশ্বব্যাপি আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব সাইন্টোলজিষ্ট (আইএএম) ফ্রিডম মেডেল এ্যাওয়ার্ড ২০১০ প্রদান করেন। যুক্তরাজ্যের লন্ডন শহরে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

 

  এ উপলক্ষে গত ৩০ অক্টোবর ২২৭ ওয়েষ্ট ৪৬ ষ্ট্রীট ম্যানহাটনস্থ চার্চ অব সাইন্টোলজিষ্ট নিউইয়র্কের সদর দপ্তরের মিলনায়তনে কয়েক শতাধিক সাইন্টোলজিষ্ট, সাংবাদিক, বুদ্ধিজীবি, কবি, মানবাধিকার সংগঠকসহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ২০১০ বার্ষিকী উদযাপন করা হয়। আগত অতিথিদের স্বাদর অভ্যর্থনা জানান চার্চ অব সাইন্টোলজিষ্ট নিউইয়র্কের প্রেসিডেন্ট রেভা: জন কারমাইক্যাল এবং অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশ কম্যুনিটি হতে আমন্ত্রিত হিসেবে অংশগ্রহণ করেন সাউথ এশিয়ান হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারী জেনারেল রতন বড়ুয়া, বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যান পরিষদের সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, লেখক ও প্রকাশক এবিএম সালেহ উদ্দীন এবং যুবনেতা স্বপন কর্মকার।

 

 উল্লেখ্য মোহাম্মাদ খলিল উল্লাহ ছোট বেলা থেকেই মানুষের সাহায্যে কাজ করেন। তিনি মাদার তেরেসার সান্নিধ্যে কাজ করার সুযোগ পান। তিনি ভারতের কলকাতায় দরিদ্র শিশুদের শিক্ষাসহ তাদের উন্নয়নের ব্যাপক কর্মসূচী গ্রহণ করেন। তিনি শিশু শ্রমিক, সেক্স ট্র্যাফিকিং সহ শিশুদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের প্রতিবাদ করেন। এতে করে তার জীবন নাশের হুমকি দেওয়া হয়। তারপরও জীবনের মৃত্যু ঝুকি নিয়ে মোহাম্মদ খলিল উল্লাহ শিশুদের দারিদ্র থেকে উদ্ধার করে তাদের শিক্ষা সহ সকল প্রকার সহযোগিতা করেন। সাহসী এই কাজের জন্য মোহাম্মদ খলিল উল্লাহ’র সুনাম এখন বিশ্বব্যাপি আলোচিত হচ্ছে।

 

  সাইন্টোলজিষ্ট রিলিজিওন এর প্রতিষ্ঠাতা আমেরিকান লেখক ও হিউম্যানিটিরিয়ান এল. রন হোবাড, রন, এল আর এইচ ১৩ মার্চ, ১৯১১ সালে জন্মগ্রহণ করেন এবং ২৪ জানুয়ারী ১৯৮৬ সালে মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV